ব্রাজিলে অবহেলিত বস্তিবাসী নিয়োগ দিলেন ‘স্ট্রিট প্রেসিডেন্ট’

বিদেশ ডেস্ক
১১ জুন ২০২০, ১৮:১৮আপডেট : ১১ জুন ২০২০, ১৮:২৪

সাও পাওলোর ভিয়েলা ডা হারমোনিয়া বস্তি অঞ্চল পরিদর্শনে গিয়েছেন ‘প্রেসিডেন্ট’। তার কাছে বিভিন্ন অভাব-অভিযোগের কথা তুলে ধরছেন স্থানীয় মানুষ। এক বয়স্ক ব্যক্তি বললেন, করোনা মহামারীর সময় তার ঘরের সব জিনিসপত্র ফুরিয়ে গিয়েছে। মুদির দোকান থেকে কেউ কয়েকটা জিনিস কিনে এনে দিলে ভাল হয়। এক শিশুর মা বললেন, তার কয়েকটি ডায়পার সরকার। একটি পরিবার চাইল সাবান।

ব্রাজিলে অবহেলিত বস্তিবাসী নিয়োগ দিলেন ‘স্ট্রিট প্রেসিডেন্ট’

প্রেসিডেন্ট হিসেবে যিনি বস্তিবাসীদের কথা শুনছেন, তার নাম ল্যারিসা ডা সিলভা। তিনি ২৪ বছর বয়সী অবিবাহিত মা। কয়েকদিন আগেও তিনি খুবই অভাবের মধ্যে ছিলেন। এখন তিনি বস্তির ৭০ টি পরিবারকে দেখভাল করেন।
সাও পাওলোর বৃহত্তম বস্তির নাম পারাইসোপোলিস। এরই একটি অঞ্চলের নাম ভিয়েলা ডা হারমোনিয়া। পারাইসোপোলিসে ৪০০ ‘স্ট্রিট প্রেসিডেন্ট’ নিয়োগ করেছেন স্থানীয় মানুষ। ল্যারিসা তাদেরই একজন।
বস্তিবাসীদের বক্তব্য, করোনা ঠেকাতে প্রশাসন ব্যর্থ। তাই সাধারণ মানুষকেই উদ্যোগ নিতে হবে যাতে মহামারি মোকাবিলা করা যায়। দেশের যে অঞ্চলগুলিতে করোনা সংক্রমণ সবচেয়ে বেশি, সেখানে স্থানীয় মানুষ নিজেদের উদ্যোগে ভাড়া করেছেন অ্যাম্বুলেন্স, তৈরি করেছেন বেকার তহবিল, নিজেরাই করোনা আক্রান্ত ও মৃতদের সংখ্যার হিসাব রাখছেন।
ডা সিলভা মার্চে রেস্তোরাঁর কাজ হারিয়েছেন। কয়েক সপ্তাহের মধ্যেই ২ ও ৫ বছরের সন্তানের জন্য খাবার কেনার সামর্থ্য হারিয়ে ফেলেন। এপ্রিলের এক সন্ধ্যায় নিজের শেষ মজুদটুকুর দিকে যখন তাকিয়ে ছিলেন তখন এক প্রতিবেশী তাকে শিশুদের জন্য আরেকদিনের খাবার দিয়ে যায়।
তিনি বলেন, ওই মুহূর্তে আমারা মনে হয়েছিল আমাকে কিছু একটা করতে হবে। আতঙ্কিত হওয়ার চেয়ে অন্যকে সহযোগিতা করাই আমাকে গুরুত্বপূর্ণ হয়ে যায়।
করোনায় ব্রাজিলের দরিদ্র জনগোষ্ঠী আক্রান্ত হচ্ছেন বেশি। সাও পাওলোতে দরিদ্র এলাকায় বাসকারী মানুষেরা ধনী এলাকার চেয়ে দশগুণ বেশি আক্রান্ত হয়েছেন। শহরের স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানেই এই তথ্য উঠে এসেছে। আর সাও পাওলো কালো মানুষেরা সাদাদের তুলনায় ৬২ শতাংশ বেশি মারা যাচ্ছেন।

ব্রাজিলে অবহেলিত বস্তিবাসী নিয়োগ দিলেন ‘স্ট্রিট প্রেসিডেন্ট’
ব্রাজিলের বস্তিগুলো দীর্ঘদিন ধরেই অ্যাক্টিভিজমের সুতিকাগার। অনেকগুলোই সহিংস অপরাধ চক্রে চাপা পড়ে গেছে। সরকারি সেবা থেকে বিচ্ছিন্ন, অনানুষ্ঠানিক গোষ্ঠী প্রায়ই নিজেদের সমান্তরাল প্রতিষ্ঠান গড়ে তোলেন। এগুলোর মধ্যে রয়েছে ডাক, ইন্টারনেট ও পয়নিষ্কাশন।
সংকট সমাধানে তাদের এই সৃজনশীল পদ্ধতি মহামারির সময় আরও বিস্তৃত হয়েছে। রিও ডি জেনেইরোর কমপ্লেক্স ডো আলেমাও বস্তির লোকজন যখন দেখলেন শহর কর্তৃপক্ষ স্থানীয়দের তালিকা থেকে বাদ দিচ্ছে তখন নিজেরাই ডাটাবেজ তৈরি শুরু করেন। আরেক বস্তিতে স্থানীয়দের সংগঠন বেসরকারি এনজিও’র সঙ্গে যৌথভাবে জীবাণুনাশক ছড়ায়।
পারাইসোপোলিস বস্তিবাসীদের সংগঠনের সভাপতি জিলসন রড্রিগুয়েজ জানান, মার্চে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি হতে থাকায় পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা জাগে। কারণ এখানে ঘনবসতি এবং অনেককেই বাধ্য হয়ে কাজ করে যেতে হবে। এরপরই বস্তিতে সংক্রমণ তদারকি ও মন্থর করতে ‘স্ট্রিট প্রেসিডেন্ট’ নিয়োগ দেন।
তিনি বলেন, সরকার যদি দায়িত্ব পালন না করে তাহলে আমরা বিকল্প ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। এতে করে বস্তির লোকদের দুর্ভোগ কমিয়ে আনা যাবে।
মাস্ক তৈরির জন্য অনেক স্বেচ্ছাসেবীকে সংগঠিত করেন রড্রিগুয়েজ। বস্তির বন্ধ থাকা স্কুল ও জিমনেশিয়ামকে বানানো হয় আইসোলেশন ওয়ার্ড। গড়ে তোলা হয় একটি অনলাইন প্ল্যাটফর্ম। যেখানে বেকার বাসিন্দারা আর্থিক সহযোগিতার জন্য আবেদন করতে পারবেন।
বস্তি থেকে জরুরি সেবায় ফোন করলে সাড়া পাওয়া যাচ্ছে না- এমন অভিযোগের পর তাদের সংগঠনের পক্ষ থেকে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়। সামাজিক মাধ্যমে অর্থ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কয়েক হাজার ডলার সংগ্রহ হয়েছে।
এশিয়া, ইউরোপ ও আমেরিকা যুক্তরাষ্ট্র ক্রমশ লকডাউন থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। একটু একটু করে সচল হচ্ছে অর্থনীতি। এমন সময় করোনা রোগীর সংখ্যা হু হু করে বাড়ছে লাতিন আমেরিকায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, লাতিন আমেরিকা মহামারির নতুন হট স্পট।
ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাকের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৩৭ হাজারের বেশি মানুষের। আক্রান্তের সংখ্যার বিচারে যুক্তরাষ্ট্রের পরেই আছে ব্রাজিল। এপিডেমোলজিস্টদের মতে, ব্রাজিলে আক্রান্তের সংখ্যা অনেক কমিয়ে বলা হচ্ছে। সূত্র: ওয়াশিংটন পোস্ট

 

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম