লাতিন আমেরিকায় করোনায় মৃতের সংখ্যা ২ লাখ ছাড়ালো

বিদেশ ডেস্ক
০২ আগস্ট ২০২০, ১৭:০৯আপডেট : ০২ আগস্ট ২০২০, ১৭:১১

লাতিন আমেরিকায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের সংগৃহীত পরিসংখ্যান অনুসারে, শনিবার রাতে অঞ্চলটিতে মৃতের সংখ্যা এই মাইলফলক অতিক্রম করে।

লাতিন আমেরিকায় করোনায় মৃতের সংখ্যা ২ লাখ ছাড়ালো

করোনার এপিসেন্টারে পরিণত হয়েছে লাতিন আমেরিকা। বিশ্বে করোনায় মৃতের সংখ্যার হিসেবে যুক্তরাষ্ট্র বাদ ব্রাজিল ও মেক্সিকোতে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। এই দুটি দেশেই পুরো লাতিন আমেরিকার ৭০ শতাংশ মৃত্যু হয়েছে।

ব্রাজিল ও মেক্সিকো ভাইরাসের সংক্রমণ বিস্তার ঠেকাতে ও অর্থনীতি পুনরায় চালু করতে গৃহীত পদক্ষেপের ভারসাম্য বজায় রাখতে পারেনি। মহামারির আগে থেকেই দুটি দেশে অর্থনৈতিক সংকট বিরাজ করছিল।

গত সপ্তাহে ব্রাজিলে করোনাভাইরাসে ১ হাজার ৫৯৫ জনের মৃত্যুর রেকর্ড হয়েছে। শনিবার দেশটিতে মৃত্যু হয়েছে ১ হাজার ৮৮ জনের। মেক্সিকোতে শনিবার মৃত্যু হয়েছে ৭৮৪ জনের এবং প্রথমবারের মতো ২৪ ঘণ্টায় ৯ হাজার নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে।

লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোও করোনার বিস্তার ঠেকাতে হিমশিম খাচ্ছে। পেরুতে আরও ১৯১ জনের মৃত্যু হওয়ার পর অঞ্চলটিতে মৃতের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। 

/এএ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের