চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর চিন্তা অবিবেচনাপ্রসূত: ছাত্র ইউনিয়ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১

সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর লক্ষ্যে খসড়া বিধিমালা প্রণয়নের উদ্যোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। অবিলম্বে এ উদ্যোগ বাতিল করে স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক যৌথ বিবৃতিতে সরকারের প্রস্তাবিত নতুন নীতিমালার নিন্দা জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘সরকারি চাকরির (১১ থেকে ২০তম গ্রেড) নিয়োগে লিখিত পরীক্ষায় নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর চিন্তা অবিবেচনাপ্রসূত। লিখিত পরীক্ষার গুরুত্ব কমিয়ে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানো হলে নিয়োগ প্রক্রিয়ায় ব্যক্তিগত পছন্দ, পক্ষপাত ও স্বজনপ্রীতির সুযোগ বাড়বে। এ নীতিমালা বাস্তবায়ন হলে সরকারি প্রশাসনে দলীয়করণ বৃদ্ধি পাবে।’

তারা বলেন, অনিয়ম বন্ধের নামে এমন একটি ব্যবস্থা প্রবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের নতুন সুযোগ তৈরি করতে পারে। অসদুপায় বন্ধে লিখিত পরীক্ষার গুরুত্ব কমানোর পরিবর্তে পরীক্ষার নিরাপত্তা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। তাই মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর সরকারি যুক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নেতৃবৃন্দ আরও বলেন, ‘সরকারি চাকরি কোনো রাজনৈতিক দলের আনুগত্যের পুরস্কার নয়, বরং এটি জনগণের প্রতি দায়িত্ব। তাই রাজনৈতিক পরিচয় বা প্রভাব নয়, মেধা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ নিশ্চিত করতে হবে।’

বিদ্যমান নিয়োগ ব্যবস্থায় কোনও ত্রুটি থাকলে জনপ্রশাসন বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সংস্কার করা যেতে পারে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

নেতৃবৃন্দ অবিলম্বে প্রস্তাবিত খসড়া বিধিমালা প্রণয়নের উদ্যোগ বাতিল এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা, জবাবদিহিতা ও মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, ‘এর অন্যথা হলে বাংলার ছাত্রসমাজ তা মেনে নেবে না।’

/এএইচএস/এম/  
সম্পর্কিত
উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের সরকারি ঘোষণার প্রতিবাদ ছাত্র ইউনিয়নের
ছাত্র ইউনিয়ন ছাড়ার পর যা বললেন মেঘমল্লার বসু
কেন ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু
সর্বশেষ খবর
রূপপুরে আগুন নিয়ে উদ্বেগ নেই, অনিশ্চিত বিদ্যুৎ সরবরাহের সময়
রূপপুরে আগুন নিয়ে উদ্বেগ নেই, অনিশ্চিত বিদ্যুৎ সরবরাহের সময়
ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, ছিনতাইয়ের পর মাদ্রাসাছাত্রকে ফেলে দেওয়ার অভিযোগ
ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, ছিনতাইয়ের পর মাদ্রাসাছাত্রকে ফেলে দেওয়ার অভিযোগ
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ জামায়াত আমির, আন্দোলনের হুঁশিয়ারি
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ জামায়াত আমির, আন্দোলনের হুঁশিয়ারি
ক্যাচ মিসের খেসারত, ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
ক্যাচ মিসের খেসারত, ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
সর্বাধিক পঠিত
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি