মাস্ক ছাড়া সেলফি তুলে জরিমানা দিলেন চিলির প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
২০ ডিসেম্বর ২০২০, ১৮:০৬আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ১৮:০৮

চিলির প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরাকে সাড়ে তিন হাজার ডলার জরিমানা করা হয়েছে। সাস্থ্যবিধি ভঙ্গ করে সমুদ্র সৈকতে এক পথচারীর সঙ্গে মাস্ক ছাড়া সেলফি তোলার কারণে তাকে এই জরিমানার মুখে পড়তে হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

মাস্ক ছাড়া সেলফি তুলে জরিমানা দিলেন চিলির প্রেসিডেন্ট

চিলির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, করোনাভাইরাস মহামারিতে মাস্ক পরা বাধ্যতামূলক। মহামারিতে জনসমাগমস্থলে মাস্ক পরার কঠোর আইন জারি রয়েছে। এই আইনভঙ্গকারীদের জন্য জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে।

ডিসেম্বরের শুরুতে সেলফিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষমা চেয়ে জরিমানা প্রদান করেছেন প্রেসিডেন্ট পিনেরা। তিনি ব্যাখ্যা করে জানান, চিলির সমুদ্রবর্তী কাচাগুয়া শহরে নিজের বাড়ির কাছে সৈকতে তিনি হাঁটছিলেন। এ সময় এক নারী তাকে চিনতে পেরে ছবি তোলার অনুরোধ করেন।

ছবিতে দেখা গেছে, প্রেসিডেন্ট এবং ওই নারী খুব কাছাকাছি অবস্থান করছেন। তাদের কেউই মাস্ক পরেননি।

চিলিতে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৮১ হাজার ১৩৫ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ১৬ হাজার ৫১ জনের।

/এএ/
সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম