নিরাপত্তা আশঙ্কায় অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনে ভেনেজুয়েলার ‘না’

বিদেশ ডেস্ক
১৬ মার্চ ২০২১, ২০:১৪আপডেট : ১৬ মার্চ ২০২১, ২০:১৪

বেশ কয়েকটি ইউরোপীয় দেশে প্রয়োগ স্থগিত হওয়ার পর ভেনেজুয়েলা ঘোষণা দিয়েছে তারা অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনকে অনুমোদন দেবে না। সোমবার দেশটির ভাইস-প্রেসিডেন্ট ডেলসি রড্রিগুয়েজ এই ঘোষণা দিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

সরকারি টেলিভিশনে দেওয়া বক্তব্যে ডেলসি রড্রিগুয়েজ বলেন, ভ্যাকসিন নেওয়া রোগীদের মধ্যে জটিলতার কারণে জনগণের জন্য টিকা কর্মসূচিতে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দেবে না ভেনেজুয়েলা।

ভাইস-প্রেসিডেন্ট আরও বলেন, কারিগরি জটিলতার কথা মাথায় রেখে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সিদ্ধান্ত নিয়েছেন অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনকে অনুমোদন ও আমাদের ভূখণ্ডে লাইসেন্স দেওয়া হবে না।

শুক্রবার রাশিয়ার উদ্ভাবিত করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি ও চীনের শিনোফার্মের ভ্যাকসিন দিয়ে টিকা কর্মসূচি শুরু করেছে ভেনেজুয়েলা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স উদ্যোগের পক্ষ থেকে ১.৪ থেকে ২.৪ মিলিয়ন ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন অর্ডার করেছিল দেশটি। তবে দেনার কারণে কোনও ভ্যাকসিন এখনও পৌঁছায়নি।

উল্লেখ্য, টিকা গ্রহণকারীদের মধ্যে খুবই অল্প কিছু মানুষের রক্ত জমাট বেঁধে যাওয়ার মতো কিছু সমস্যা দেখা গেলেও অ্যাস্ট্রাজেনেকার টিকা স্থগিতকারী দেশের সংখ্যা বাড়ছে। মঙ্গলবার সবশেষ সুইডেন করোনাভাইরাসের টিকা কর্মসূচি স্থগিত করেছে। এর আগে জার্মানি, ইতালি, ফ্রান্স ও স্পেন, আয়ারল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, বুলগেরিয়া ও আইসল্যান্ড আগেই ভ্যাকসিনটির প্রয়োগ স্থগিত করে। শুরুর আগেই তা স্থগিত করেছে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো ও ইন্দোনেশিয়া। থাইল্যান্ডেও টিকা কর্মসূচি স্থগিত ছিল, মঙ্গলবার তা আবার তা শুরু হয়েছে।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম