ড্যান্সিং ডেভিল উৎসবে মহামারি অবসানের প্রার্থনা

বিদেশ ডেস্ক
০৫ জুন ২০২১, ১৬:৩৭আপডেট : ০৫ জুন ২০২১, ১৬:৪৬
image

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ড্যান্সিং ডেভিল উৎসব। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া বার্ষিক এই উৎসবে পৃথিবী থেকে করোনাভাইরাস মহামারি অবসানের প্রার্থনা জানানো হয়েছে।

১৭ শতাব্দি থেকে ভেনেজুয়েলার বিভিন্ন শহরে পালন করা হয়ে আসছে ড্যান্সিং ডেভিল উৎসব। এতে প্রাপ্ত বয়স্ক পুরুষ ও তরুণেরা দৈত্যের পোশাক করে অংশ নেয়। নিজেদের বিশ্বাস অনুযায়ী সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ এবং অশুভের বিরুদ্ধে শুভের জয় প্রকাশের অংশ হিসেবে এই উৎসব অনুষ্ঠিত হয়। রোমান ক্যাথোলিক ছুটির দিনে আদিবাসী, আফ্রিকান এবং স্প্যানিশ রীতি অনুযায়ী এতে যোগ দেয় অংশগ্রহণকারীরা।

ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে প্রায় ৫২ কিলোমিটার উত্তরপূর্বের শহর নাইগুয়াতাতে বৃহস্পতিবার সকাল থেকে উৎসব শুরু হয়। সন্ধ্যা পর্যন্ত চলা উৎসবে স্থানীয়রা ড্রামের তালে তালে নাচে। অংশগ্রহণকারীরা ঘোড়া, কুকুর, বিড়ালের সাজে দৈত্যের পোশাকে অংশ নেয়। তাদের কোমরে ঘণ্টাও বাঁধা থাকে।

সাত থেকে ৫০ বছর বয়সীদের সঙ্গে নাচতে থাকা হেনরি গঞ্জালেস বলেন, ‘আমরা যাকে সবচেয়ে পবিত্র বলে বিশ্বাস করি তার কাছে অবশ্যই বিশ্ব থেকে মহামারি অবসানের প্রার্থনা জানাচ্ছি, কারণ যা হচ্ছে তা খুবই খারাপ।’ তিনি বলেন, ‘আমরা এটা করি যাতে ঐতিহ্য কোনওভাবেই ক্ষয় না হয়ে যায়।’

উল্লেখ্য, জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো ২০১২ সালে ড্যান্সিং ডেভিলকে মানবতার অখণ্ড সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। মহামারির মধ্যেও কর্তৃপক্ষ এবারে উৎসবের অনুমতি দিয়েছে অংশগ্রহণকারীরা নিজেদের নকশা করা মাস্কের ভেতরে অন্য মাস্কও পরেছে।

/জেজে/
সম্পর্কিত
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম