কিউবায় বিক্ষোভের সঙ্গে চলছে গ্রেফতারও

বিদেশ ডেস্ক
১৩ জুলাই ২০২১, ০৫:৩৭আপডেট : ১৩ জুলাই ২০২১, ০৫:৩৭
image

কমিউনিস্ট শাসিত কিউবায় সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় এই বিক্ষোভের জেরে দেশটির বহু মানুষকে গ্রেফতার করা হয়েছে। বিক্ষোভ মোকাবিলার মাধ্যমে বিপ্লবের সুরক্ষায় সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

কমিউনিস্ট শাসিত কিউবায় যে কোনও বিক্ষোভই বিরল ঘটনা। এবারের বিক্ষোভ হচ্ছে দেশটিতে রেকর্ড পরিমাণ করোনা সংক্রমণের সময়। বিক্ষোভকারীদের স্বাধীনতা, গণতন্ত্র এবং করোনা মহামারি মোকাবিলায় ভ্যাকসিনের দাবিতে স্লোগান দিতে দেখা গেছে। বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্রের ‘ভাড়াটেদের’ দায়ী করেছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল। রাজধানী হাভানায় মিছিল করেছে দেশটির কমিউনিস্ট সরকারের সমর্থকেরাও।

সরকারবিরোধী বিক্ষোভকারীদের গ্রেফতার করছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তাদের সঙ্গে রয়েছে সাদা পোশাকের কর্মকর্তারাও। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের আটক, মারপিট, পিপার স্প্রে প্রয়োগ করতে দেখা গেছে। নিরাপত্তা বাহিনীর হাতে আহত হয়োছন মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস এর ফটোগ্রাফার। এছাড়া দেশটিতে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার খবরও পাওয়া যাচ্ছে।

বিরল বিক্ষোভের জেরে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল। সেখানে তিনি বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। প্রেসিডেন্ট বলেন বিগত কয়েক দশকের জোরালো মার্কিন অবরোধের কারণেই অর্থনৈতিক দুর্দশায় পড়েছে কিউবা। ১৯৫৯ সালের কিউবান বিপ্লব রক্ষায় সমর্থকদের বের হয়ে আসার তাগিদ দেন তিনি। প্রেসিডেন্ট মিগুয়েল বলেন, ‘রাজপথে লড়াইয়ের নির্দেশ দেওয়া হয়েছে, বিপ্লবীরা!’

এরপরই লাতিন আমেরিকা বিষয়ক শীর্ষ মার্কিন কূটনীতিক জুলি চাং টুইটারে লিখেছেন, ‘কিউবায় লড়াইয়ের ডাক দেওয়া নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’ কিউবার শাসকদের সহিংসতা থেকে বিরত থেকে জনগণের দাবি শোনার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জো বাইডেন, এক বিবৃতিতে বলেছেন, ‘কিউবার জনগণ সাহসের সঙ্গে মৌলিক ও সার্বজনীন অধিকার বর্ণনা করছেন।’

/জেজে/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের