ব্রাজিলের নির্বাচন ব্যবস্থা বদলের দাবি বলসোনারো সমর্থকদের

বিদেশ ডেস্ক
০২ আগস্ট ২০২১, ০২:০০আপডেট : ০২ আগস্ট ২০২১, ০২:০০
image

ক্ষমতাসীন ডানপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারোর সমর্থকেরা ব্রাজিলের নির্বাচন ব্যবস্থা বদলের দাবিতে মিছিল করেছেন। প্রেসিডেন্টের আহ্বানে সাড়া দিয়ে রিও ডি জেনিরোতে এই মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২০ বছরেরও বেশি সময় ধরে চলে আসা ইলেক্ট্রনিক নির্বাচনি ব্যবস্থা বদলের ডাক দিয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট। কাতারিভত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ব্রাজিলে আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। আর এদিকে দুর্নীতি এবং করোনা মহামারি মোকাবিলার অভিযোগে নাকাল প্রেসিডেন্ট জইর বলসোনারো। তিনি এখন চাইছেন নির্বাচনি ব্যবস্থা বদল করে প্রত্যেক ভোটারকে ইলেক্ট্রনিক ব্যালট বক্সের প্রিন্টেড রিসিট প্রদান করা হোক। যাতে করে ভোটগুলো আলাদা করে গণনা করা যায়।

ধারণা করা হচ্ছে আগামী নির্বাচনে বলসোনারো কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন। সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে বামপন্থী সাবেক প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভা ২০২২ সালের নির্বাচনে বলসোনারোকে হারিয়ে দেবেন।

রিও ডি জেনিরোতে নির্বাচন ব্যবস্থা বদলের দাবিতে বিক্ষোভে যোগ দেয় প্রায় তিন হাজার বলসোনারো সমর্থক। ৪৬ বছর বয়সী রোনাল্ডো কালভালকান্তে বলেন, ‘আমরা চাইছি প্রকাশ্যে ভোট পুনর্গনণা হোক, আরও বেশি স্বচ্ছতার জন্য কারণ জালিয়াতির আশঙ্কা রয়েছে।’ এছাড়া রাজধানী ব্রাসিলিয়াতেও বিক্ষোভ হয়েছে।

ব্রাজিলের নির্বাচনি ট্রাইব্যুনাল বলছে, বর্তমানে প্রচলিত ভোটিং সিস্টেম সম্পূর্ণ স্বচ্ছ আর এতে কখনও ব্যাপক অনিয়ম হয়নি। তবে কোনও প্রমাণ দেওয়া ছাড়াই বলসোনারোর অভিযোগ, ২০১৮ সালে যে নির্বাচনে তিনে জয় পান সেই নির্বাচনেও জালিয়াতি হয়েছে। তার দাবি এই জালিয়াতির কারণে তিনি প্রথম রাউন্ডে জয় পাননি। তবে এর কোনও প্রমাণ নেই।

/জেজে/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
বিশ্বকাপের আগে ব্রাজিলের দাপুটে জয়
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম