সিনেট কমিটির তদন্তে অভিযুক্ত ব্রাজিলের প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
২৭ অক্টোবর ২০২১, ১১:০২আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১১:০২

ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারোকে অভিযুক্ত করতে একটি প্রতিবেদন অনুমোদন করেছে দেশটির সিনেট তদন্ত কমিটি। করোনা মহামারি মোকাবিলা সংক্রান্ত নয়টি অপরাধে বলসোনারোকে অভিযুক্ত করার অনুমোদন দিয়েছে কমিটি। এর মধ্যে মানবতাবিরোধী অপরাধও রয়েছে।

বিরোধীদের নিয়ন্ত্রণে থাকা কমিটি ছয় মাস চেষ্টা চালিয়ে এক হাজার তিনশ’ পৃষ্ঠার প্রতিবেদনটি প্রস্তুত করেছে। এতে আরও ৭৭ জন ব্যক্তি ও দুইটি কোম্পানি অপরাধ করেছে বলে অভিযোগ করা হয়েছে।

গত সপ্তাহে প্রকাশিত এক খসড়া প্রতিবেদনে বলা হয়, জইর বলসোনারোকে গণহত্যা ও খুনে অভিযুক্ত করা উচিত। তবে সিনেটররা পরে টেকনিক্যাল কারণ দেখিয়ে ওই বিশেষ অভিযোগ বাতিল করে দেয়। এছাড়া অভিযুক্তদের তালিকায় আরও দশ জনকে যোগ করার সিদ্ধান্ত নেয় তারা।

প্রকাশিত মূল প্রতিবেদনে জইর বলসোনারোকে অ্যাডলফ হিটলার এবং অগাস্তো পিনোশের মতো স্বৈরশাসকদের পাশে রাখার কথা বলা হয়েছে। তবে এই প্রতিবেদন নিয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি বলসোনারোর কার্যালয়।

সিনেট কমিটি প্রতিবেদন অনুমোদন করলেও প্রেসিডেন্ট জইর বলসোনারোর বিরুদ্ধে কোনও আনুষ্ঠানিক অভিযোগ আনা সম্ভব নাও হতে পারে। কেননা তা করতে হলে ব্রাজিলের প্রসিকিউটর জেনারেলকেই আনতে হবে। আর তাকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট। এর আগে এই তদন্তকে উপহাস বলে উড়িয়ে দিয়েছিলেন প্রেসিডেন্ট।

তারপরও নির্বাচনের এক বছর আগে এই প্রতিবেদন ব্রাজিলের ডানপন্থী নেতার বিচ্ছিন্ন হয়ে পড়ার ইঙ্গিত বহন করে। মহামারি মোকাবিলায় ব্যর্থতা এবং অতিরিক্ত মুদ্রা স্ফীতির কারণে ইতোমধ্যেই তার জনপ্রিয়তা পড়তির দিকে।

/জেজে/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
বিশ্বকাপের আগে ব্রাজিলের দাপুটে জয়
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি