ব্রাজিলে আদিবাসীদের ওপর সহিংসতা বেড়েছে ৬১ শতাংশ

বিদেশ ডেস্ক
২৯ অক্টোবর ২০২১, ১১:৫১আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১১:৫১

ব্রাজিলে আদিবাসীদের বিরুদ্ধে সহিংসতা গত বছরের তুলনায় ৬১ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার গ্রুপ। বৃহস্পতিবার ক্যাথোলিক চার্চের আদিবাসী মিশনারি কাউন্সিলের (সিআইএমআই) প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আদিবাসী এলাকায় ভূমি আগ্রাসন বেড়েছে আর সরকার সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে।

ব্রাজিলের প্রকৃত আদিবাসীদের বংশধরদের বিরুদ্ধে সহিংসতা শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে ২০২০ সালে ব্রাজিলে খুন হয়েছে ১৮২ আদিবাসী। ২০১৯ সালে এই সংখ্যা ছিলো ১১৩ জন। হত্যাকাণ্ড বেড়েছে ৬১ শতাংশ।

সিআইএমআই এর প্রতিবেদনে বলা হয়েছে আদিবাসী এলাকায় ভূমি আগ্রাসনের ২৬৩টি ঘটনা ঘটেছে। যা গত বছরের তুলনায় বেড়েছে ১৩৭ শতাংশ। একে আশঙ্কাজনক আখ্যা দিয়েছে সংস্থাটি।

প্রতিবেদনে কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারোর সরকারকে আদিবাসী জনগণের সুরক্ষা দিতে ব্যর্থতায় অভিযুক্ত করা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে সরকার সংরক্ষিত এলাকায় বাণিজ্যিক খনি, তেল গ্যাস অনুসন্ধান সম্প্রসারণের আইন প্রণয়ন করছে।

আদিবাসী ভূমি স্বীকৃতি দেওয়াও অচল হয়ে পড়েছে বলসোনারোর প্রশাসনের অধীনে। প্রতিবেদনে জানানো হয়েছে ব্রাজিলের এক হাজার ২৮৯টি সংরক্ষিত এলাকার মধ্যে ৮৩২টি এখনও সরকারি স্বীকৃতির অপেক্ষায় রয়েছে।

ব্রাজিলের সরকারি হিসেবে করোনা মহামারিতে দেশটিতে আটশ’র বেশি আদিবাসীর মৃত্যু হয়েছে। তবে এই হিসেবে শহর এলাকায় বসবাস করা আদিবাসীদের রাখা হয়নি।

ব্রাজিলে প্রায় নয় লাখ আদিবাসী জনগোষ্ঠী রয়েছে। এর মধ্যে প্রায় এক তৃতীয়াংশই সংরক্ষিত এলাকা ছেড়ে শহরে বসবাস করে।

/জেজে/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বিশ্বকাপের আগে ব্রাজিলের দাপুটে জয়
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে