রেকর্ড প্রায় তিনশ' কোটি টাকায় বিক্রি হলো ফ্রিদা কাহলোর শিল্পকর্ম

বিদেশ ডেস্ক
১৭ নভেম্বর ২০২১, ১১:৩৫আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১১:৩৫

মেক্সিকান শিল্পী ফ্রিদা কাহলোর একটি শিল্পকর্ম নিউ ইয়র্কের সুথিবে নিলাম হাউসে রেকর্ড তিন কোটি ৪৯ লাখ ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় তিনশ’ কোটি টাকা। লাতিন আমেরিকার কোনও শিল্পকর্মের এটাই সর্বোচ্চ দাম।

এর আগের রেকর্ডটি ছিলো দিয়েগো রিভেরার একটি শিল্পকর্মের। ২০‌১৮ সালে তার একটি শিল্পকর্ম বিক্রি হয় ৯৭ লাখ ৬০ হাজার ডলারে।

ফ্রিদা কাহলোর শিল্পকর্মটির নাম ‘দিয়েগো ই ইয়ো’। এটি তার অন্যতম একটি আত্মপ্রতিকৃতি। ছবিটিতে ছল ছল চোখের কাহলোকে দেখা যায়। আর তার চোখের ওপর রয়েছে তার স্বামী দিয়েগো রিভেরার প্রতিকৃতি।

সুথিবে নিলাম হাউস মঙ্গলবার জানিয়েছে, এই শিল্পকর্মটি এখন পর্যন্ত নিলামে ওঠা কাহলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।

নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, শিল্পকর্মটির ক্রেতা হলেন এডুয়ার্ডো এফ. কোসানটিনি। তিনি আর্জেন্টিনায় একটি জাদুঘর প্রতিষ্ঠা করেছেন। কাহলোর শিল্পকর্মটি এর আগে সবশেষ ১৯৯০ সালে ১৪ লাখ ডলারে বিক্রি হয়।

২০তম শতাব্দির অন্যতম মহান শিল্পী বিবেচিত হয়ে থাকেন ফ্রিদা কাহলো। নিজের অন্তরঙ্গ আত্মপ্রতিকৃতির জন্য বিখ্যাত তিনি। এসব প্রতিকৃতিতে তার বেদনা ও বিচ্ছিন্নতা চিত্রায়িত হয়েছে।

১৯০৭ সাল থেকে ১৯৫৪ সাল পর্যন্ত বেঁচে ছিলেন ফ্রিদা কাহলো। আদিবাসী মেক্সিকান সংস্কৃতি শিল্পকর্মে তুলে এনেছেন তিনি। জীবদ্দশায় নানা শারিরীক যন্ত্রণায় ভুগতে হয়েছে তাকে। শৈশবে পোলিও আক্রান্ত হয়ে বিকলাঙ্গ হয়ে যান তিনি। পরে এক বাস দুর্ঘটনায়ও মারাত্মক আহত হন।

/জেজে/
সম্পর্কিত
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
কী, কেন, কীভাবেজলবায়ু পরিবর্তন কীভাবে ২০২৬ ফিফা বিশ্বকাপকে প্রভাবিত করবে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান