১৫ বছরের মধ্যে অ্যামাজনে সবচেয়ে বেশি গাছ উজাড়

বিদেশ ডেস্ক
১৯ নভেম্বর ২০২১, ১০:৪৯আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১০:৪৯

ব্রাজিলের সরকারি হিসেবে দেখা গেছে, গত ১৫ বছরের মধ্যে অ্যামাজনে গাছ উজাড়ের পরিমাণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থার (ইনপে) হিসেবে দেখা গেছে এক বছরে গাছ উজাড়ের পরিমাণ বেড়েছে ২২ শতাংশ।

কপ২৬ জলবায়ু সম্মেলনে ২০৩০ সাল নাগাদ যেসব দেশ বন উজাড় অবসানের প্রতিশ্রতি দিয়েছে তাদের মধ্যে অন্যতম ব্রাজিল। দেশটির বড় অংশ জুড়ে অবস্থিত অ্যামাজন জঙ্গলে প্রায় ত্রিশ লাখ প্রজাতির গাছ ও প্রাণী ছাড়াও দশ লাখের বেশি আদিবাসী মানুষের বসতি রয়েছে। বৈশ্বির উষ্ণতা বৃদ্ধি ঠেকাতে অ্যামাজনের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়।

ইনপে’র সর্বশেষ হিসেবে দেখা গেছে, ২০২০-২১ মেয়াদে অ্যামাজনের ১৩ হাজার ২৩৫ বর্গকিলোমিটার এলাকার গাছ উজাড় হয়েছে। যা ২০০৬ সালের পর সর্বোচ্চ। পরিবেশমন্ত্রী জোয়াকিম লেইটে বলেছেন, এই তথ্য একটি চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। তিনি বলেন, ‘এই সম্পর্কিত অপরাধের বিষয়ে আমাদের আরও বেশি কঠোর হতে হবে।’ তিনি আরও বলেন, এই তথ্যে গত কয়েক মাসের পরিস্থিতি সঠিকভাবে প্রতিফলিত হয়নি।

প্রেসিডেন্ট জইর বলসোনারোর আমলে অ্যামাজনে গাছ উজাড় বেড়েছে। এই প্রেসিডেন্ট অ্যামাজনে কৃষি ও খনি কার্যক্রমে উৎসাহ যুগিয়েছেন। ইনপের সঙ্গেও বিরোধে জড়িয়েছেন বলসোনারো। ২০১৯ সালে তিনি অভিযোগ করেন সংস্থাটি ব্রাজিলের সুনাম ক্ষুণ্ন করছে।

কিন্তু নভেম্বরের গ্লাসগো জলবায়ু সম্মেলনে বন উজাড় বন্ধের প্রতিশ্রুতিতে স্বাক্ষর করা দেশগুলোর একটি ব্রাজিল। এই প্রতিশ্রুতিতে অন্তর্ভুক্ত রয়েছে এক হাজার ৯২০ কোটি ডলারের সরকারি ও বেসরকারি তহবিল। এই তহবিলের একটি অংশ যাবে দরিদ্র দেশগুলোতে ক্ষতিগ্রস্ত বনাঞ্চল পুনরুদ্ধারে।

/জেজে/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
বিশ্বকাপের আগে ব্রাজিলের দাপুটে জয়
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী