মেক্সিকোয় ৩৭ বাংলাদেশিসহ ৬০০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

বিদেশ ডেস্ক
২১ নভেম্বর ২০২১, ১৩:১৬আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৩:২৫

মেক্সিকোর পূর্বাঞ্চল থেকে ৬০০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৩৭ বাংলাদেশিও রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট (আইএনএম) ।

ন্যাশনালের মাইগ্রেশন ইনস্টিটিউট বরাতে, রবিবার জার্মানির সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে মেক্সিকোর প্রতিবেশি দেশ গুয়াতেমালা থেকে অবৈধভাবে এসেছেন ৪০১ জন। এছাড়া ৫৩ জন হন্ডুরাস, ৪০ জন ডোমেনিকান প্রজাতন্ত্র, নিকারাগুয়ার ২৭, এল সালভাদরের ১৮ জন এবং চারজন ভেনেজুয়েলা থেকে এসেছেন বলে জানিয়েছে মাইগ্রেশন ইনস্টিটিউট। এছাড়া ঘানা এবং ক্যামেরুনের অভিবাসী রয়েছে। কিছু অভিবাসনপ্রত্যাশী ভারতীয় উপমহাদেশ থেকেও আসেন। সব মিলিয়ে ১৪৫ নারী এবং ৪৫৫ জন পুরুষ রয়েছেন। 

মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য ভেরাক্রুজ যাওয়ার পথে তাদেরকে উদ্ধার করা হয়। দুটি ট্রাক্টর-ট্রেলারে করে যাচ্ছিলেন বলে জানিয়েছে মানবাধিকারের কমিশনের প্রধান টোনাটিউহ হার্নান্দেজ।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, ২০২০ সালের অক্টোবর থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১ দশমিক ৭ মিলিয়ন লোক মেক্সিকো থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন, যা এ সময়ের মধ্যে সর্বোচ্চ।

সূত্র: ডিডব্লিউ

/এলকে/
সম্পর্কিত
লেবাননে ইসরায়েলের হামলায় নারী-শিশুসহ ৪ বাংলাদেশি আহত
দুবাইয়ে লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ জন
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী