মাদককাণ্ডে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, প্রত্যর্পণের অনুরোধ যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৭:২৭আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪০

অবৈধ মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট জোয়ান অরল্যান্ডো হার্নান্দেজকে। আটকের কয়েক ঘণ্টা আগেই আত্মগোপন ঠেকাতে প্রত্যর্পণের অনুরোধ জানায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের অনুরোধের পরই রাজধানীর নিজ বাসা থেকে সাবেক প্রেসিডেন্টকে আটক করা হয়েছে।

তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে বাড়ি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। এক পর্যায়ে তিনি আত্মসমর্পণ করেন এবং হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হয়।

দক্ষিণ আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক চোরাচালানের জন্য হন্ডুরাসকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে আসছে অপরাধীরা। সম্প্রতি অভিযোগ রয়েছে, দেশটিতে কোকেনও উৎপাদন হয়ে থাকে। ক্ষমতায় থাকার সময় জোয়ান অরল্যান্ডো মাদক চোরাচালান মোকাবিলায় যা যা করণীয় সর্বোচ্চ চেষ্টা করেছেন বলে দাবি করেন। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার  সরকারকে সমর্থন করেন।

কিন্তু জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর হন্ডুরাসের এই সাবেক প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক অবনতি হয়। গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্র দফতরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে,  হার্নান্দেজকে দুর্নীতিমূলক কর্মকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও ব্লিঙ্কেন বলেন, আমাদের কাছে নির্ভরযোগ্য প্রতিবেদন রয়েছে যে হন্ডুরাসের এই নেতা দুর্নীতি ও মাদক পাচারের সঙ্গে জড়িত। এর মাধ্যমে অবৈধ অর্থ আয় করেছেন। যা ব্যবহারে করেছেন রাজনৈতিক প্রচারণায়।

হার্নান্দেজের সরকার ২০১৪ থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত দেশটি শাসন করেন। তবে তার বিরুদ্ধে আনা দুর্নীতি এবং মাদক সংক্রান্ত অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন তিনি।

সূত্র: বিবিসি

/এলকে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী