ষাঁড়ের লড়াইয়ের স্টেডিয়াম ভেঙে কলম্বিয়ায় হতাহত

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুন ২০২২, ০৭:৩৭আপডেট : ২৭ জুন ২০২২, ০৭:৪১

কলম্বিয়ার মধ্যাঞ্চলে ষাঁড়ের লড়াইয়ের একটি স্টেডিয়ামের কাঠামো ভেঙে অন্তত চার জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছে। সামনে আসা ভিডিও ফুটেজে দেখা গেছে লড়াই চলার সময়ে দর্শক বোঝাই তিনতলা কাঠের কাঠামোটি ভেঙে পড়ে।

টলিমা এলাকার এল এসপিনাল স্টেডিয়ামে ঐতিহ্যবাহী ‘কোরালেজা’ আয়োজনের সময় এই ঘটনা ঘটেছে। দেশটির ঐতিহ্যবাহী এই আয়োজেন ষাঁড়ের সঙ্গে লড়তে সাধারণ মানুষ রিংয়ে প্রবেশ করে।

দুর্ঘটনার পর এই ধরনের আয়োজন নিষিদ্ধ করতে স্থানীয় কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন নতুন নির্বাচিত প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি বলেন, ‘মানুষ বা প্রাণী হত্যার সঙ্গে সংশ্লিষ্ট এই ধরনের আর কোনও আয়োজনের অনুমতি দেওয়া করতে আমি মেয়রকে বলেছি’। তিনি আরও বলেন, এই দুর্ঘটনা এবারই প্রথম নয়।

টলিমার গভর্নর জোসে রিকার্ডো ওরোজকো জানিয়েছেন, নিহতদের মধ্যে দুই নারী, এক পুরুষ এবং এক শিশু রয়েছে। তিনি আরও জানান, অন্তত ৩০ জন মারাত্মক আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এই ঘটনার পর একটি ষাঁড়ও স্টেডিয়াম থেকে পালিয়ে যায় এবং শহরে আতঙ্ক তৈরি হয়।

স্থানীয় কাউন্সিলর ইভান ফারনে রোজাস বলেন, আহতদের সামাল দিতে হিমশিম খাচ্ছে শহরের হাসপাতাল ও অ্যাম্বুলেন্স সার্ভিস। তিনি বলেন, ‘আমাদের অ্যাম্বুলেন্স এবং প্রতিবেশি হাসপাতালের সহায়তা প্রয়োজন, অনেক মানুষকে এখনও সেবা দেওয়া যায়নি’।

জনপ্রিয় সান পেড্রো উৎসবের অংশ হিসেবে রবিবার এই ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করা হয়। তবে টলিমার গভর্নর জোসে রিকার্ডো ওরোজকো জানিয়েছেন, আঞ্চলিক কর্তৃপক্ষ কোরালেজা আয়োজন নিষিদ্ধ করার পদক্ষেপ নেবে। এই আয়োজন প্রাণীর জন্য বিপজ্জনক এবং নিষ্ঠুরতা বলে জানান তিনি।

সূত্র: বিবিসি

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম