ফিলিস্তিনপন্থিদের তোপের মুখে পুলিশি পাহারায় রেস্তোরাঁ ছাড়লেন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক
১৬ নভেম্বর ২০২৩, ১৩:৩৮আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ১৩:৩৮

ফিলিস্তিনপন্থিদের তোপের মুখে পুলিশি পাহারায় রেস্তোরাঁ ছাড়লেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বুধবার (১৫ নভেম্বর) ট্রুডোর নিরাপত্তার বিষয়ে জানিয়েছেন কর্তৃপক্ষ। ভ্যাঙ্কুভারের একটি রেস্তোরাঁয় খাবার খাওয়ার সময় বাইরে ফিলিস্তিনিপন্থির বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দিলে চারপাশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

পুলিশ এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনিপন্থি বিক্ষোভকারীদেরকে ছত্রভঙ্গ করে প্রধানমন্ত্রীকে রেস্তোরাঁ থেকে বের করে আনা হয়েছে। এ জন্য প্রায় ১০০ পুলিশ অফিসার কাজ করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় শহরের চায়নাটাউন জেলার একটি রেস্তোরাঁর সামনে প্রায় ২৫০ জন ফিলিস্তিনিপন্থি জড়ো হয়ে মিছিল করছে আর চিৎকার করে বলছে, হামাস-ইসরায়েলের যুদ্ধবিরতি চাই।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ অফিসারকে ঘুসি মারার জন্য আরেকজনকে আটক করেছে পুলিশ।

ভ্যাঙ্কুভার পুলিশ সার্জেন্ট স্টিভ অ্যাডিসন এক সংবাদ সম্মেলনে বলেন, রেস্তোরাঁর পিছনের রাস্তা অবরোধ করে মিছিল করছিল বিক্ষোভকারীরা যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল।

প্রতিবেদন থেকে জানা গেছে, এর আগেও একটি রেস্তোরাঁয় ট্রুডোকে হেনস্তা করা হয়েছিল।

/এসএইচএম/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম