প্রথম নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে মেক্সিকো

আন্তর্জাতিক ডেস্ক
০৩ জুন ২০২৪, ০৯:৫৫আপডেট : ০৩ জুন ২০২৪, ০৯:৫৫

মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচনে ক্লাউডিয়া শেনবাউমকে বিজয়ী দাবি করেছে ক্ষমতাসীন দল মরেনা পার্টি। রবিবার (২ জুন) ভোটগ্রহণ শেষে, বুথফেরত জরিপগুলোতেও এগিয়ে আছেন শেনবাউম। তিনি ৫৬ শতাংশ ভোটে এগিয়ে বিজয়ী হবেন বলে আভাস দিয়েছে জরিপগুলো। এর ফলে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে উত্তর আমেরিকার দেশটি।  ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জোসিটল গালভেজ অবশ্য অস্থায়ী এই ফলাফল মেনে নেননি। তিনি তার সমর্থকদের আনুষ্ঠানিক ফলাফলের জন্য অপেক্ষা করতে বলেছেন। জরিপগুলো বলছে তিনি ৩০ শতাংশ ভোট পাবেন। আনুষ্ঠানিক ফলাফল সোমবার ঘোষণা করা হতে পারে আশা করা হচ্ছে।

এবারের নির্বাচনে একমাত্রো পুরুষ প্রার্থী জর্জ আলভারেজ মায়েনেজ এই দুই প্রতিদ্বন্দ্বীর চেয়ে অনেকটা পিছিয়ে রয়েছেন।

রবিবার প্রেসিডেন্টের পাশাপাশি মেক্সিকোর কংগ্রেসের সব সদস্য, আটটি রাজ্যের গভর্নর এবং মেক্সিকো সিটির সরকার প্রধানকে নির্বাচন করতেও ভোট দিয়েছেন ভোটাররা।

তবে নির্বাচনে সহিংসতার সঙ্গে ভোটের প্রচারেও সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। সহিংসতায় মেক্সিকোজুড়ে অন্তত ২০ জনের বেশি প্রার্থী নিহত হয়েছে। অবশ্য বেসরকারি সমীক্ষা এই সংখ্যা ৩৭ বলেছে।

মেক্সিকোর পুরুষ নিয়ন্ত্রিত সংস্কৃতিতে, শেনবাউমের বিজয় এক বড় ধাক্কা। আগামী ১ অক্টোবর থেকে ছয় বছরের জন্য ক্ষমতায় থাকবেন বিজয়ী প্রার্থী। 

/এস/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম