ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বোলসোনারোর বাড়ি ও কার্যালয়ে পুলিশি অভিযান

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুলাই ২০২৫, ২২:১৯আপডেট : ১৮ জুলাই ২০২৫, ২২:১৯

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর বাসভবন ও কার্যালয়ে অভিযান চালিয়েছে ফেডারেল পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) এক বিবৃতিতে পুলিশ জানায়, সুপ্রিম কোর্টের নির্দেশে তারা তল্লাশি অভিযান চালিয়েছে। বোলসোনারোর বিদেশে পালিয়ে যাওয়ার শঙ্কায় তার পায়ে নজরদারি ইলেকট্রনিক ব্রেসলেট পরার নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ব্রাজিলের সুপ্রিম কোর্ট অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে।  দেশটির অ্যাটর্নি জেনারেলের বরাত দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে,  ২০২৩ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার নির্বাচনি জয় বানচাল করে দেওয়ার চেষ্টার অভিযোগে বোলসোনারোর বিরুদ্ধে বিচার চলছে। এই বিচার প্রক্রিয়ার মধ্যেই তিনি দেশ ছেড়ে পালাতে পারেন- এমন ‘কংক্রিট সম্ভাবনা’ রয়েছে।

বোলসোনারো ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত লাতিন আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিল শাসন করেছেন।

সুপ্রিম কোর্ট জানায়, বোলসোনারোকে পায়ে একটি ইলেকট্রনিক ব্রেসলেট পরার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা এবং যেকোনও বিদেশি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তাকে ব্রাজিলে অবস্থিত বিদেশি দূতাবাস বা কনস্যুলেটে যাওয়াও নিষিদ্ধ করা হয়েছে।

সুপ্রিম কোর্ট আরও জানায়, ব্রাজিলিয়ান পুলিশ অভিযোগ করেছে, বোলসোনারো তার ছেলে এডুয়ার্ডোর সঙ্গে মিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে কাজ করে ব্রাজিলের ওপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করেছেন।

এই ঘটনাগুলো এমন এক সময়ে সামনে এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, যদি বোলসোনারোকে আইনি ছাড় না দেওয়া হয়, তবে ব্রাজিলিয়ান পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করবেন। ট্রাম্পের সমর্থকরাও ২০২১ সালের জানুয়ারিতে তার নির্বাচনি পরাজয় উল্টে দিতে চেষ্টা করেছিল।

সবশেষ পদক্ষেপের প্রতিক্রিয়ায় বোলসোনারোর আইনজীবীরা এক বিবৃতিতে বলেন, তারা এই কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা দেখে বিস্মিত ও ক্ষুব্ধ। তবে তারা জানান, বোলসোনারো এখন পর্যন্ত আদালতের সব নির্দেশনা মেনে চলেছেন।

গত সপ্তাহে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ‘ব্রাজিলিয়ান কর্তৃপক্ষ দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর ধরে বোলসোনারোর পেছনে লেগেই আছে!’

ট্রাম্প আরও লেখেন, ‘সে কোনও অপরাধ করেনি, শুধু জনগণের জন্য লড়েছে।’ উল্লেখ্য, ট্রাম্প নিজেও প্রথম দফা ক্ষমতায় থাকার পর চারটি ফৌজদারি অভিযোগের মুখে পড়েছেন এবং বারবার বলেছেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

বৃহস্পতিবার এ বিষয়ে কথা বলতে গিয়ে প্রেসিডেন্ট লুলা বলেন, ট্রাম্পের শুল্ক হুমকির ‘কোনও যুক্তি নেই’।

তিনি বলেন, ‘ট্রাম্প যেন না ভোলেন যে তিনি নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্র শাসনের জন্য, বিশ্বের সম্রাট হওয়ার জন্য নয়।’

লুলা আরও বলেন, বোলসোনারোকে ব্যক্তিগতভাবে বিচার করা হচ্ছে না বরং তিনি একটি অভ্যুত্থান সংগঠনের যে চেষ্টার নেতৃত্ব দিয়েছেন, তার জন্য বিচারাধীন রয়েছেন।

/এস/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী