ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গ্রেফতার 

আন্তর্জাতিক ডেস্ক
২২ নভেম্বর ২০২৫, ১৭:৫৪আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ১৭:৫৪

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে ফেডারেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার (২২ নভেম্বর) তার আইনজীবী সংবাদমাধ্যমগুলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। দেশের গণতন্ত্রের ওপর হামলার অভিযোগে, সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার সময় কয়েক মাসের গৃহবন্দি অবস্থার পর এবার তাকে গ্রেফতার করা হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তবে বলসোনারোর আইনজীবী তাকে গ্রেফতার করার নির্দিষ্ট কারণ জানাননি। বিষয়টি সম্পর্কে জানে এমন একজন জানিয়েছেন, এটি মূলত তার গৃহবন্দি থাকার শর্তাবলির সঙ্গে সম্পর্কিত একটি প্রতিরোধমূলক ব্যবস্থা।

ডানপন্থি এই সাবেক নেতা চলতি বছরের সেপ্টেম্বর মাসে ২৭ বছর ৩ মাসের কারাদণ্ড পান। অভিযোগ ছিল— তিনি ২০২২ সালের নির্বাচনে লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে হেরে যাওয়ার পর ক্ষমতায় থাকার জন্য গণ-অভ্যুত্থানের পরিকল্পনা করেছিলেন।

২০২৩ সালে লুলার ক্ষমতা গ্রহণ ঠেকাতে বলসোনারোকে এই ষড়যন্ত্রের নেতা ও প্রধান সুবিধাভোগী হিসেবে চিহ্নিত করা হয়।

গত ১০০ দিনেরও বেশি সময় ধরে বলসোনারো কঠোর গৃহবন্দি অবস্থায় ছিলেন। পৃথক মামলায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চাওয়ার অভিযোগে তার বিরুদ্ধে সতর্কতামূলক নিয়ম ভঙ্গের দায়ে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল।

বলসোনারোর ঘনিষ্ঠ মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মামলাটিকে “উইচ হান্ট” (জাদুবিদ্যার অভিযোগে নিপীড়ন) বলে আখ্যায়িত করেছেন। তিনি মামলার তত্ত্বাবধায়ক বিচারপতি মোরায়েসের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন, এবং যুক্তরাষ্ট্রে আসা কিছু ব্রাজিলীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক বসিয়েছিলেন। অবশ্য এই মাস থেকে ওই শুল্ক কমাতে শুরু করেছেন তিনি।

গৃহবন্দি অবস্থায় বলসোনারোর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা ছিল। তবে রাজনৈতিক মিত্ররা তাকে নিয়মিত দেখতে যেতেন। তার আইনজীবীরা আশা করছেন, স্বাস্থ্যগত সমস্যার যুক্তি দেখিয়ে তাকে আবারও বাসায় গৃহবন্দি থাকার অনুমতি দিতে আদালতে আবেদন করবেন।

/এস/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের