ব্রাজিলে বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক
২৬ নভেম্বর ২০২৫, ০৯:৪৩আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ১১:০৩

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে ২৭ বছর ৩ মাসের কারাদণ্ড ভোগ শুরু করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শেষ নির্বাচনে পরাজিত হওয়ার পর অভ্যুত্থান চক্রান্তের দায়ে তাকে এই সাজা দেওয়া হয়। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিচারপতি আলেকজান্দ্রে দে মোরায়েস এ রায় দেন। তিনি বলেন, মামলাটি চূড়ান্ত রায়ে পৌঁছেছে এবং আর কোনও আপিলের সুযোগ নেই। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। 

৭০ বছর বয়সী বলসোনারো ২০২২ সালের নির্বাচনে তার বামপন্থি প্রতিদ্বন্দ্বী লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজিত হন৷ ওই সময় তাকে ক্ষমতায় রাখার লক্ষ্যে পরিচালিত একটি ষড়যন্ত্রের নেতৃত্ব দেওয়ায়, তাকে দোষী সাব্যস্ত করা হয়।

তিনি রাজধানী ব্রাসিলিয়ার ফেডারেল পুলিশ জেলের একটি কক্ষে তার সাজা ভোগ শুরু করবেন। শনিবার থেকে এখানেই তাকে আটক রাখা হয়েছে। কারণ তিনি পালাতে পারেন- বিবেচনায় তাকে গৃহবন্দি অবস্থা থেকে সরিয়ে নেওয়া হয়েছিল।

রবিবার এক শুনানিতে, বলসোনারো স্বীকার করেন যে তিনি তার গোড়ালির মনিটরটি একটি সোল্ডারিং আয়রন দিয়ে খুলতে চেষ্টা করেছিলেন। তবে তিনি দাবি করেেন, তার পালিয়ে যাওয়ার কোনও অভিপ্রায় ছিল না। মনিটরে যে ক্ষতি তিনি করেছিলেন, তার জন্য তিনি ওষুধের প্রতিক্রিয়াকে দায়ী করেন।

মঙ্গলবার বিচারপতি মোরায়েস নির্দেশ দেন যে বলসোনারোকে ফুল-টাইম চিকিৎসা সেবা দেওয়া হবে। তার চিকিৎসক দল আগে জানিয়েছিল যে তার স্বাস্থ্যের অবনতি ঘটছে।

সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেন যে, সেপ্টেম্বরে বলসোনারোকে অভ্যুত্থান চক্রান্তের দায়ে দোষী সাব্যস্ত করার সময় তারা দেখেছেন—তিনি লুলা এবং তার ভাইস-প্রেসিডেন্ট পদপ্রার্থী জেরালদো আলকমিনকে হত্যার পরিকল্পনার কথা জানতেন। এমনকি বিচারক মোরায়েসকে গ্রেফতার ও মৃত্যুদণ্ড দেওয়ার দেওয়ার পরিকল্পনার কথাও জানতেন।

এই ষড়যন্ত্র সেনাবাহিনী ও বিমানবাহিনীর কমান্ডারদের সমর্থন আদায় করতে ব্যর্থ হয়। লুলা ২০২৩ সালের ১ জানুয়ারি কোনও দুর্ঘটনা ছাড়াই শপথ নেন।

কিন্তু এক সপ্তাহ পর, ৮ জানুয়ারি, হাজার হাজার বলসোনারো-সমর্থক ব্রাসিলিয়ার সরকারি ভবনগুলোতে হামলা চালায়। নিরাপত্তা বাহিনী হস্তক্ষেপ করে এবং প্রায় ১,৫০০ জনকে গ্রেফতার করা হয়।

বিচারপতিরা দেখেন যে এই দাঙ্গাকারীরা বলসোনারোর দ্বারা প্ররোচিত হয়েছিল। তাদের মতে, তার পরিকল্পনা ছিল—সেনাবাহিনী হস্তক্ষেপ করে তাকে ক্ষমতায় ফিরিয়ে আনবে।

বলসোনারোকে ২০৬০ সাল পর্যন্ত জনপদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকেও নিষিদ্ধ করা হয়।

/এস/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের