মার্কিন অভিযানে ১০০ জন নিহতের দাবি ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জানুয়ারি ২০২৬, ১৪:৩৮আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ১৭:৪৭

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে অপসারণের লক্ষ্যে শনিবার (৩ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের চালানো হামলায় ১০০ জন নিহত হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) রাতে এমনটাই দাবি করেছে ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেয়ো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

দিয়োসদাদো কাবেয়ো বলেছেন, অভিযানের সময় মাদুরোর সঙ্গে আটক হওয়া তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস মাথায় আঘাত পান এবং মাদুরোর পায়ে চোট লাগে।

পূর্বে ভেনেজুয়েলা সরকার নিহতের কোনও সংখ্যা জানায়নি। তবে সেনাবাহিনী তাদের নিহত ২৩ সদস্যের একটি তালিকা প্রকাশ করে। ভেনেজুয়েলার কর্মকর্তারা বলেছেন, মাদুরোর নিরাপত্তা বাহিনীর বড় একটি অংশকে ঠান্ডামাথায় হত্যা করা হয়েছে।  

রাষ্ট্রীয় টেলিভিশনে সাপ্তাহিক অনুষ্ঠানে কাবেয়ো আরও বলেছেন, যারা যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন তারা সাহসী। তাদের প্রশংসা করেন তিনি। সেনা সদস্যদের নিহত হওয়ার ঘটনায় মঙ্গলবার থেকে এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

/এসএসএস/এএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম