ভেনেজুয়েলার মাচাদোর দেওয়া নোবেল পদক গ্রহণ করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৬, ১৩:২২আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ১৩:২৫

ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে তিনি পদক তুলে দেন। ভেনেজুয়েলার রাজনৈতিক ভবিষ্যতের বিষয়ে ট্রাম্পের অবস্থান প্রভাবিত করতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এ সম্পর্কে সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, আমার কাজের স্বীকৃতিতে মারিয়া আমাকে তার নোবেল শান্তি পুরস্কার দিয়েছেন। এটি পারস্পরিক শ্রদ্ধার এক অসাধারণ নিদর্শন। ধন্যবাদ মারিয়া!

তিনি এই সাক্ষাৎকে চমৎকার হিসেবে অভিহিত করেছেন, আরও জানিয়েছেন যে এই উপহার ভেনেজুয়েলার জনগণের স্বাধীনতার প্রতি তার প্রতিশ্রুতির স্বীকৃতি।  

পরে হোয়াইট হাউস থেকে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, ট্রাম্প ও মাচাদো একসঙ্গে দাঁড়িয়ে আছেন এবং ট্রাম্প একটি বড় সোনালি রঙের ফ্রেমে রাখা পদকটি উঁচু করে ধরেছেন। ছবির সঙ্গে লেখা ছিল, শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় অসাধারণ নেতৃত্বের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা এবং এটিকে ভেনেজুয়েলার জনগণের পক্ষ থেকে দেওয়া ব্যক্তিগত কৃতজ্ঞতার প্রতীক হিসেবে উল্লেখ করা হয়।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, ট্রাম্প পদকটি নিজের কাছেই রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

রয়টার্সের সংবাদে উল্লেখ করা হয়েছে, মাচাদোর এই উদ্যোগ আসে এমন এক সময়ে, যখন ট্রাম্প প্রকাশ্যে ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত নেতা নিকোলাস মাদুরোর স্থলাভিষিক্ত হিসেবে মাচাদোকে বসানোর ধারণা নাকচ করেছিলেন।  

উল্লেখ্য, মাচাদো গত মাসে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আগেই ট্রাম্প নিজে এই পুরস্কারের জন্য প্রকাশ্যে প্রচার চালিয়েছিলেন এবং উপেক্ষিত হওয়ায় ক্ষোভও প্রকাশ করেছিলেন। যদিও মাচাদো ট্রাম্পকে নোবেল পদকটি উপহার দিয়েছেন, তবু পুরস্কারের মালিকানা তাঁরই থাকবে।

এ সম্পর্কে নরওয়ের নোবেল ইনস্টিটিউট জানিয়েছে, এই পুরস্কার হস্তান্তর, ভাগাভাগি বা বাতিল করা যায় না।

/এসএসএস/
সম্পর্কিত
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
সর্বশেষ খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল