মার্কিন কূটনীতিককে হেনস্তা করায় কিউবাকে সতর্ক করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৮আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৩

মার্কিন কূটনীতিককে জনসমক্ষে হেনস্তার অভিযোগে কিউবার বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। হাভানায় বৈঠকের সময় কিছু ছোট কিউবান দল মার্কিন কূটনীতিক মাইক হ্যামারকে লক্ষ্য করে উপহাস ও কটূক্তির স্লোগান দেয়। যার ফলে  দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন পররাষ্ট্র দপ্তর কিউবা সরকারের বিরুদ্ধে ব্যর্থ ও ভীতি প্রদর্শন মূলক কৌশল ব্যবহারের অভিযোগ তোলে। একই সঙ্গে কিউবাকে সতর্ক করে বলা হয়, মার্কিন কূটনৈতিক কার্যক্রমে বাধা সৃষ্টি করার জন্য এই ধরনের লোক পাঠানো বন্ধ করতে হবে।

শনিবার বৈঠকের পর হ্যামার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে অভিযোগ করেছেন, বৈঠক শেষে তাকে হয়রানি করা হয়েছে। কয়েকজন হতাশ কমিউনিস্ট তাকে গালাগাল করেছে।

এরপর আরও কয়েকটি ভিডিও প্রকাশিত হয়, যেখানে দেখা যায়, রাতের অন্ধকারে বিদ্যুৎ বিভ্রাটের সময় দুই স্থানে ছোট ছোট দল হ্যামারকে উদ্দেশ্য করে খুনি ও সাম্রাজ্যবাদী বলে চিৎকার করছে। রয়টার্স ভিডিওতে থাকা ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে পারেনি এবং কিউবা সরকারও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

উল্লেখ্য, এই ঘটনা এমন এক সময় ঘটল। যখন গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অস্বাভাবিক ও গুরুতর হুমকি হিসেবে ঘোষণা করেছেন। তিনি আরও জানিয়েছেন, কিউবায় তেল সরবরাহকারী যেকোনও দেশের ওপর শুল্ক আরোপ করা হবে।   

/এসএসএস/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী