সিরিয়ার হাসপাতালে আইএসের হামলা, নিহত ২০

বিদেশ ডেস্ক
১৪ মে ২০১৬, ২৩:১৩আপডেট : ১৪ মে ২০১৬, ২৩:১৩

সিরিয়া ও ইরাকভিত্তিক জঙ্গি সংগঠন আইএস (ইসলামিক স্টেট) সিরিয়ার একটি হাসপাতালে হামলা চালিয়েছে। শনিবারের এ হামলায় দেশটির সরকারিবাহিনীর ২০ সদস্য নিহত হয়েছেন। হামলার পর হাসপাতালের কর্মচারীদের জিম্মি করেছে আইএস। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, আইএস দেইর এজ্জরের আল-আসাদ হাসপাতালে হামলা চালালে সেখানকার নিরাপত্তায় নিয়োজিত সরকারি বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। এতে আইএসের ৬ যোদ্ধা নিহত হয়েছেন।

সংস্থা প্রধান রামি আবদেল রহমান বলেন, ‘আইএস নগরীর পশ্চিম প্রবেশদ্বারে অবস্থিত আল-আসাদ হাসপাতালে হামলা চালিয়ে সরকারি বাহিনী ও সহযোগী বাহিনীর অন্তত ২০ সদস্যকে হত্যা করেছে।

তিনি বলেন, আইএস যোদ্ধারা হাসপাতালটির নিয়ন্ত্রণ নিয়েছে এবং হাসপাতালের স্টাফদের জিম্মি করেছে।  

সম্প্রতি ইরাকের আনবার প্রদেশে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর  বিমান হামলায় আবু ওয়াহিব নামে আইএসের একজন শীর্ষস্থানীয় নেতা নিহত হয়েছেন। এরপর ইরাকের রাজধানী বাগদাদে আইএসের এক গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৬৪ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া শুক্রবার  বাগদাদের ৫০ মাইল উত্তরে শিয়া অধ্যুষিত বালাড শহরের একটি ক্যাফেতে হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। ওই ক্যাফেতে স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের সমর্থকেরা আড্ডা দিতেন।

এদিকে, মার্কিন গোয়েন্দারা জানিয়েছেন, আইএস তাদের স্বঘোষিত রাজধানী সিরিয়ার রাকা নগরীতে জরুরি অবস্থা জারি করেছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আইএসবিরোধী জোটের মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন বলেন, ‘আমরা দেখেছি, আইএস রাকায় জরুরি অবস্থা জারি করেছে। তবে এর অর্থ বা কারণ সম্পর্কে আমরা নিশ্চিত নই। যদিও আমরা এ-ও জানি তারা ভয় পেয়েছে।’ সূত্র: আল-জাজিরা।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম