বাগদাদে বোমা হামলায় নিহত অন্তত ৫৮

বিদেশ ডেস্ক
১৭ মে ২০১৬, ২০:৫৪আপডেট : ১৭ মে ২০১৬, ২০:৫৬

বাগদাদে বোমা হামলায় নিহত অন্তত ৫৮ ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী নারী ও কার বোমা বিস্ফোরণে অন্তত ৫৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার শিয়া অধ্যুষিত বাগদাদ এলাকায় তিনটি বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেন্ডেন্টের এক খবরে একথা বলা হয়েছে।

পুলিশ জানায়, পৃথক তিনটি হামলার মধ্যে বাগদাদের আল-শাব জেলায় ৩৮ জন নিহত ও ৭০ জন আহত হন। এখানে আত্মঘাতী হামলা চালান এক নারী। আল-রাশিদ এলাকায় কার বোমা বিস্ফোরণে নিহত হন ৬ জন ও আহত হন আরও ২১ জন। পরে সদর শহরের আরেকটি মার্কেটে বোমা আরও একটি বিস্ফোরণ ঘটে।

গত সপ্তাহ থেকে বাগদাদে ইরাক ও সিরিয়াভিত্তিক সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ধারাবাহিক বোমা হামলা চালাচ্ছে। শুক্রবার ইরাকে রিয়াল মাদ্রিদ সমর্থকদের এক আড্ডাস্থলে আইএসের বোমা হামলা ও গুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে তিন বন্দুকধারী ওই ক্যাফেতে প্রবেশ করে অতর্কিত গুলি চালালে ঘটনাস্থলেই নিহত হন অন্তত ১২ জন। নিহতদের মধ্যে রিয়াল মাদ্রিদের ভক্ত, ক্যাফে কর্মী ও অন্যান্য ক্রেতাও রয়েছেন। হামলার পরে ইসলামিক স্টেট এর দায় স্বীকার করে নেয়।
ঘটনার পরপরই বন্দুকধারীরা পালিয়ে যায়। তবে পরে একজন বন্দুকধারীকে কাছের এক ভবনে পাওয়া গেলে সেখানে পুলিশের সঙ্গে তার বেশ কিছু সময় বন্দুকযুদ্ধ চলে। এরপর সে কাছের এক বাজারে গিয়ে গায়ে লাগানো বোমার বিস্ফোরণ ঘটান। সে সময় পৃথকভাবে অন্তত ৪ জন নিহত হন। সূত্র: দ্য ইনডিপেন্ডেন্ট।

আরও পড়ুন:

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম