আরও শরণার্থী গ্রহণে ইউরোপের প্রতি এরদোয়ানের আহ্বান

বিদেশ ডেস্ক
২৩ মে ২০১৬, ১৮:০৩আপডেট : ২৩ মে ২০১৬, ১৮:০৩

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানইউরোপের দেশগুলোকে সিরিয়ার আরও বেশি সংখ্যক শরণার্থী গ্রহণের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তিনি বলেছেন, তুরস্কের ঘাড়ে শরণার্থীদের যে বোঝা চেপে বসেছে সে বিষয়ে ইউরোপ পর্যাপ্ত সহযোগিতা করছে না।

রবিবার তুরস্কের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বিনালি ইলদিরিম নিশ্চিত হওয়ার পর এ ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে এক লেখায় এরদোয়ান এ কথা বলেন। তুরস্কে বর্তমানে প্রায় ৩০ লাখ শরণার্থী বসবাস করছেন। ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন আশঙ্কা প্রকাশ করেছে, সিরিয়া থেকে অধিক সংখ্যক শরণার্থী গ্রহণের ফলে ইউরোপ হুমকির মুখে পড়তে পারে। এ লেখার মাধ্যমে ব্রিটিশ নাগরিকদের মনযোগ আকর্ষণ করার চেষ্টা করেছেন। তিনি আশা করেন, ব্রিটেনের মতো পশ্চিমা দেশগুলো সিরিয়া থেকে আসা শরণার্থীদের আরও বেশি করে আশ্রয় দেবে।

এরদোয়ান লিখেছেন, সিরিয়ার গৃহযুদ্ধ যখন ৬ষ্ঠ বছরে প্রবেশ করছে, আমরা (তুরস্ক) বিশ্বকে ক্রমবর্ধমান শরণার্থীদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানাচ্ছি।

এরদোয়ান আরও লিখেছেন, অবৈধ অভিবাসীদের নিয়ন্ত্রণে ইউরোপ ও তুরস্ককে আইনি কাঠামো গড়ে তুলতে হবে। যেমন মার্চ মাসের চুক্তির মতো। যে চুক্তিতে সিরিয়ার শরণার্থীদের আশ্রয় দেওয়ার ব্যাপারে একমতের বিষয়টি ছিল।

তবে নিজের লেখায় এরদোয়ান উল্লেখ করেননি, তুরস্ক ঠিক কত সংখ্যক শরণার্থীকে আশ্রয় দেওয়ার জন্য ইউরোপকে আহ্বান জানাচ্ছেন। গার্ডিয়ানকে দেওয়া পৃথক একটি সাক্ষাৎকারে তুরস্কের এক কূটনীতিক বলেছেন, তারা আশা করছেন অন্তত ৫ লাখ সিরিয়ান শরণার্থীকে যেন ইউরোপ আশ্রয় দেয়।

সিরিয়ার গৃহযুদ্ধের কারণে প্রায় ২৭ লাখ শরণার্থী সীমান্ত অতিক্রম করে তুরস্কে প্রবেশে করেছেন। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি শরণার্থী তুরস্কেই অবস্থান করছেন। সূত্র: দ্য গার্ডিয়ান।

আরও পড়ুন:

/এএ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম