কাশ্মিরে দুই দফায় গুলি, তিন পুলিশ নিহত

বিদেশ ডেস্ক
২৩ মে ২০১৬, ১৬:৫৭আপডেট : ২৩ মে ২০১৬, ১৬:৫৭
image

কাশ্মিরে পুলিশি টহল, ফাইল ছবি ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরের শ্রীনগরে দফায় দফায় চালানো হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছে। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম খবরটি নিশ্চিত করেছে। তারা বলছে, গত তিন বছরে এমন হামলা হয়নি। এটিকে জঙ্গি হামলা বলে সন্দেহ করা হচ্ছে। সন্দেহভাজনদের খোঁজে চলছে অভিযান।
পুলিশ সূত্রকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, সকাল ১০টা ৪৫ নাগাদ জাদিবালের মিল শপে হামলা চালায় সশস্ত্র জঙ্গিদের একটি দল। জঙ্গিদের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর গুলাম মহম্মদ আহমেদ এবং হেড কনস্টেবল নাজির আহমেদের। তাঁদের খুব কাছ থেকে গুলি করা হয়। দুজনেই জাদিবাল থানায় নিযুক্ত ছিলেন। গুলিতে গুরুতর আহত হন আরও এক পুলিশকর্মী। থানায় মোতায়েন করা হয় প্রচুর পুলিশ।
এরপর শ্রীনগরে লাল চকের কাছে টেঙ্গপুরাতে আরেকটি হামলা চালায় জঙ্গিরা। তাদের গুলিতে গুরুতর জখম হন একটি সরকারি সংস্থার চেয়ারম্যানের নিরাপত্তায় নিযুক্ত কনস্টেবল মহম্মদ সাদিক। তাঁর রাইফেল নিয়ে জঙ্গিরা পালায়। পরে হাসপাতালে মৃত্যু হয় ওই পুলিশকর্মীর।
এরইমধ্যে শহর ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে চিরুনি তল্লাশি।
পুলিশ কর্মীদের নিশানা করে এমন জঙ্গি হামলা হল প্রায় তিন বছর পর। শেষ এ ধরনের হামলা হয়েছিল ২০১৩-র ২২ জুন। সেদিন হরি সিংহ হাই স্ট্রিটে দুজন পুলিশকর্মীকে গুলিতে খুন করে সন্ত্রাসবাদীরা। সূত্র: রয়টার্স

/বিএ/

সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের