আকাশে উড়ল ভারতের প্রথম পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযান

বিদেশ ডেস্ক
২৩ মে ২০১৬, ১৫:৫৪আপডেট : ২৩ মে ২০১৬, ১৫:৫৮

আকাশে উড়ল ভারতের প্রথম পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযান আকাশে উড়ল ভারতের নিজের তৈরী প্রথম পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযান। সোমবার সকাল ৭টায় শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযানের একটি ক্ষুদ্র সংস্করণের সফল উৎক্ষেপণ সম্পন্ন করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।
আরএলভি- টিডি নামে সাড়ে ছ’মিটার লম্বা এই যানটির ওজন ১.৭৫ টন। পরীক্ষামূলকভাবে এটি উড়াতে গিয়ে খরচ দাঁড়িয়েছে ৯৫ কোটি টাকা।
এই প্রথম কোনও মহাকাশযানকে আকাশে পাঠিয়ে সেটি আবার পৃথিবীতে ফেরত আনতে চলেছে ইসরো। পরীক্ষা-নিরীক্ষা শেষ হলে বিজ্ঞানীরা যানটিকে ফিরিয়ে আনবেন বঙ্গোপসাগরে সাময়িকভাবে তৈরি একটি রানওয়েতে। তারপরেই টুকরো টুকরো হয়ে যাবে সেটি। তবে পরবর্তীতে যেন ওই মহাকাশযান জলে না নেমে সরাসরি শ্রীহরিকোটাতেই নামে সেই চেষ্টা করা হবে।
বিক্রম সারাভাই স্পেস সেন্টারের প্রধান কে শিভন ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই উড়ানের মাধ্যমে তাঁরা পরীক্ষা করতে চান তাঁদের চিন্তাভাবনা আসল উড়ানের সঙ্গে কতটা সামঞ্জস্য রাখছে। তার ওপর ভিত্তি করে তৈরি হবে পুরোদস্তুর একটি মহাকাশযান।  সেটিকে মহাকাশে পাক খাওয়ানোর পর পৃথিবীতে ফিরিয়ে এনে আবার ব্যবহার করা যাবে। এ জন্য শ্রীহরিকোটায় একটি ৫ কিলোমিটার দীর্ঘ রানওয়ে তৈরি হবে বলেও তিনি জানিয়েছেন।

আসল যে আরএলভি আকাশে উড়বে সেটির দৈর্ঘ্য হবে ৪০ মিটারের মত। সবথেকে বড় কথা হল, ওই মহাকাশযানে করে  মহাশূন্যে পাঠানো যাবে ভারতীয় মহাকাশচারীদের। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস
/বিএ/

সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের