ইস্তানবুলে পুলিশ বাসে বোমা হামলায় নিহত ১১

বিদেশ ডেস্ক
০৭ জুন ২০১৬, ১৪:১৭আপডেট : ০৭ জুন ২০১৬, ১৪:১৭

ইস্তানবুলে পুলিশ বাসে বোমা হামলায় নিহত ১১ তুরস্কের ইস্তানবুলে পুলিশের একটি বাসে গাড়ি বোমা হামলার বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাত পুলিশ কর্মকর্তা রয়েছেন। মঙ্গলবার সেন্ট্রাল ইস্তানবুলের ভেজনেসিলার জেলায় এ বিস্ফোরণ ঘটে।

ইস্তানবুলের গভর্নর ভাসিপ শাহিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিকদের জানান, হামলায় ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ৩৬ জন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

সিএনএন তুরস্ক জানিয়েছে, সড়কে পার্ক করা একটি প্রাইভেট কারের পাশ দিয়ে পুলিশের বাসটি যাওয়ার সময় রিমোট কন্ট্রোলের সাহায্যে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। বোমাটি প্রাইভেট কারে রাখা ছিল।

তাৎক্ষণিকভাবে এ হামলায় দায় কেউ স্বীকার করেনি। সম্প্রতি তুরস্কে কুর্দি যোদ্ধা, ইসলামিক স্টেট (আইএস) ও বিপ্লবী বামপন্থীরা বেশ কিছু হামলা চালিয়েছে।

এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, বোমা বিস্ফোরণে দুটি পুলিশের বাস ক্ষতিগ্রস্ত হয়। একটি বাস সড়কের পাশে ছিল। বিস্ফোরণের পর গুলির শব্দ শোনা গেছে।

পুলিশ সদর দফতরের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হামলার বিস্তারিত জানাতে পারেননি বলে জানিয়েছে রয়টার্স।

চলতি বছর তুরস্কে একাধিক হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ইস্তানবুলের পর্যটন এলাকায় দুটি আত্মঘাতী হামলার জন্য আইএসকে দায়ী করা হয়। এছাড়া কুর্দি যোদ্ধারা আঙ্কারায় দুটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটায়। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম