আইএসকে হটিয়ে ফালুজা পুনর্দখল ইরাকি বাহিনীর

বিদেশ ডেস্ক
১৭ জুন ২০১৬, ১৬:২৩আপডেট : ১৭ জুন ২০১৬, ১৬:২৩

মধ্যপ্রাচ্যভিত্তিক সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-কে হটিয়ে ফালুজা শহরের প্রধান সরকারি ভবন পুনর্দখল করেছে ইরাকের সেনাবাহিনী। শুক্রবার শীর্ষ সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

লেফট্যানেন্ট জেনারেল আবদুল ওয়াহাব আল-সাদি জানান, সন্ত্রাসবাদবিরোধী বিশেষ বাহিনীর সদস্য ও র‌্যাপিড রেসপন্স ফোর্স ফালুজা শহরের প্রধান সরকারি ভবন ফালুজা সেন্টার দখলমুক্ত করেছে।

চার সপ্তাহ আগে ইরাকের সেনাবাহিনী ফালুজা পুনরুদ্ধারে অভিযান শুরু করে। শুক্রবার রাষ্ট্রীয় পুলিশ কাউন্সিল ভবনে ইরাকের পতাকা উত্তোলন করেন।

বার্তা সংস্থা এএফপিকে পুলিশ প্রধান রায়েদ শাকের জাওদাত বলেন, প্রধান সরকারি ভবন দখলমুক্ত করার মধ্য দিয়ে শহরে সরকারি নিয়ন্ত্রণ প্রকাশ পেয়েছে।  তিনি জানান, শহরে প্রবেশের সময় তেমন কোনও প্রতিরোধের মুখে পড়তে হয়নি তাদের।

এর আগে ইরাকের সেনাবাহিনী ফালুজার পূর্ব দিকের শিল্পাঞ্চল দখল মুক্ত করে। বৃহস্পতিবার ইরাকের সংবাদমাধ্যম মাদা প্রেসকে জেনারেল সাদি জানান, শিল্পাঞ্চল দখলমুক্ত করার অভিযানের সময় বেশ কয়েকজন জঙ্গি নিহত হন।

ইরাকের রাজধানী বাগদাদের ৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ফালুজা ২০১৪ সালে দখল করে আইএস। ইরাক ও সিরিয়ায় যে কোনও শহরের চেয়ে সবচেয়ে বেশি দিন আইএসের দখলে ছিল ফালুজা। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম