১০০ মার্কিন বোয়িং বিমান কিনছে ইরান

বিদেশ ডেস্ক
১৯ জুন ২০১৬, ১৮:০৩আপডেট : ১৯ জুন ২০১৬, ১৮:০৩

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১০০ বোয়িং বিমান কিনছে ইরান। ইতোমধ্যে ইরান ও মার্কিন বৃহৎ বিমান কোম্পানি বোয়িংয়ের মধ্যে  বিমান ক্রয়ের একটি চুক্তি হয়েছে। পুরনো বিমানের স্থলে নতুন বিমান সংযোজন করার জন্যে বিমানগুলো ক্রয় করছে ইরান। রবিবার এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বিমান কর্তৃপক্ষ।

ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান আলী আবেদজাদেহ ‘ইরান ডেইলি’কে জানান, বোয়িংয়ের সঙ্গে চুক্তি এখন মার্কিন সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলে অর্থ পরিশোধ শুরু হবে।

তিনি জানান, মার্কিন অর্থ বিভাগের অনুমতি না পাওয়া পর্যন্ত কবে নাগাদ এসব বিমান হস্তান্তর করবে বোয়িং তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

আবেদজাদেহ বলেন, ‘দেশে এখন আমাদের ২৫০টি বিমান আছে। এর মধ্যে ২৩০টি পরিবর্তন করা জরুরি হয়ে পড়েছে। ১০০ বিমানের জন্য ১ হাজার ৭০০ কোটি ডলার মূল্যের যে খবর বেরিয়ে তা চূড়ান্ত নয়। আরও আলোচনার পর চূড়ান্ত দাম বলা সম্ভব হবে।

গত বুধবার বোয়িং কোম্পানিও ইরানের কাছে বিমান বিক্রির বিষয়ে আলোচনার কথা নিশ্চিত করেছে। এরইমধ্যে কোম্পানিটি এ চুক্তি অনুমোদনের জন্য মার্কিন অর্থ বিভাগের কাছে অনুরোধ জানিয়েছে।

ইরানের বিমান কর্তৃপক্ষ জানায়, বোয়িং কোম্পানির কাছ থেকে বিমান কেনা সম্ভব হলে ইরানের যাত্রীবাহী বিমানের পুরনো বহরে অনেকটা বৈপ্লবিক পরিবর্তন আসবে। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম