'ভুল করে' ফিলিস্তিনি হত্যা করেছে ইসরায়েল

বিদেশ ডেস্ক
২২ জুন ২০১৬, ২৩:১৬আপডেট : ২২ জুন ২০১৬, ২৩:১৬

সেনাবাহিনী গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহতের ঘটনাকে ‘ভুল করে’ গুলিবিদ্ধের ঘটনা হিসেবে উল্লেখ করেছে ইসরায়েল। কিশোর নিহতের ঘটনায় ইসরায়েলে সেনাবাহিনীর প্রাথমিক তদন্তে এ দাবি করা হয়েছে। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

মঙ্গলবার ফিলিস্তিনের পশ্চিম তীরের বেইত উর গ্রামে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয় ১৫ বছরের এক কিশোর। নিহত কিশোরের নাম মাহমুদ বাদরান।

ইসরায়েল সেনাবাহিনীর প্রাথমিক তদন্তে বলা হয়েছে, ইসরায়েলের একটি যাত্রীবাহী বাস ও অপর একটি গাড়িতে দুজন ইসরায়েলি পর্যটক ভ্রমণ করছিলেন। এ সময় কয়েকজন ফিলিস্তিনি তাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করছিল। এরপর ইসরায়েলের সেনারা তাদের ধাওয়া করে। এ সময় সেনাবাহিনী গুলি করলে তা ‘ভুল করে’ প্রাইভেটকারে ভ্রমণরত কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

সেনাবাহিনীর প্রাথমিক তদন্তে আরও দাবি করা হয়, দুপুর একটার দিকে আগুনবোমা ও পাথর নিক্ষেপ করা হয়। এছাড়া জেরুজালেমের ব্যস্ত রাস্তায় তেল ছড়িয়ে দেওয়া হয়। এ সড়কটি জেরুজালেম ও তেল আবিবে যাতায়াতের বিকল্প সড়ক হিসেবে ব্যবহার করা হয়। দখলকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি গ্রামের মধ্য দিয়ে রাস্তাটি অবস্থিত।

নিহত কিশোরের বাবা ইসরায়েলের একটি পত্রিকাকে বলেছেন, মাহমুদ তার চাচীসহ আত্মীয়দের নিয়ে বাড়িতে ফিরছিল। রাস্তায় একটি ব্রিজে একটি গাড়ি থামানো অবস্থায় ছিল। গাড়ির পাশে বন্দুক হাতে এক ব্যক্তি দাঁড়িয়েছিলেন। হঠাৎ সেই ব্যক্তি মাহমুদের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করেন। এতে গাড়ির কয়েকজন যাত্রী লাফিয়ে রাস্তায় পড়েন। মাহমুদসহ কয়েকজন গাড়ির ভেতরেই ছিলেন। এ সময় মাহমুদ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে মারা যায়।

এর আগে ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছিলেন, ওই গ্রামের নিকটে একটি ইসরায়েলি মহাসড়কে এ তিন ফিলিস্তিনি পাথর নিক্ষেপ করতে থাকায় সেনারা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে একজন নিহত ও দু’জন আহত হন।

ইসরায়েলি সংবাদমাধ্যমে দাবি করা হয়, ফিলিস্তিনি নাগরিকদের পাথর নিক্ষেপের ঘটনায় বেশ কয়েকটি গাড়ির ক্ষতি হয় এবং দুই চালক সামান্য আহত হন।

গত বছর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির সেনাবাহিনীকে ফিলিস্তিনিদের গুলি করার ক্ষমতা দিয়েছেন। যারা ইসরায়েলি সেনাদের দিকে আগুনবোমা ও পাথর ছুড়বে তাদেরকেও গুলি করতে পারবে সেনা সদস্যরা। সেনাদের লক্ষ্য করে পাথর ছুড়লে সর্বনিম্ন ৩ বছর কারাদণ্ডের শাস্তির বিধানও রয়েছে।

এদিকে, মঙ্গলবারও ইসরায়েলের সেনাবাহিনী পশ্চিমতীরের হাজ্জাহ গ্রামের বাড়িঘর উচ্ছেদ করেছেন। এই গ্রামেই বাস করতেন বাশার মাসাল্লা। যিনি এক মার্কিন পর্যটক ও ১০ ইসরায়েলি সেনাকে ছুরিকাঘাতে আহত করেছিলেন। চলতি বছরের মার্চ মাসে তেল আবিবে এ ঘটনা ঘটে। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এএ/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি