মসুলে আইএসের শরিয়া আদালত ধ্বংসের দাবি ইরাকের

বিদেশ ডেস্ক
০৫ আগস্ট ২০১৬, ২২:০৯আপডেট : ০৫ আগস্ট ২০১৬, ২২:০৯

ইরাকি বিমানবাহিনীর যুদ্ধবিমানইরাকের মসুলে মধ্যপ্রাচ্যভিত্তিক ইসলামিক স্টেট (আইএস)-এর শরিয়া আদালত ও বিস্ফোরক কারখানা ধ্বংস হয়ে গিয়েছে। ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গণমাধ্যম কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

কর্মকর্তারা এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানান, ‘ইরাকি বাহিনীর বিমান হামলায় মসুলে আইএসের শরিয়া আদালত ধ্বংস হয়ে গেছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই হামলা চালায় ইরাকি বাহিনী। এই হামলায় একটি বিস্ফোরক কারখানাও ধ্বংস হয়েছে।’

এদিকে, আতঙ্কে বাড়ি ছেড়ে পালানোর সময় তিন হাজার ইরাকি গ্রামবাসীকে জিম্মি করেছে আইএস-এর সদস্যরা। বৃহস্পতিবার (৪ আগস্ট) তাদের জিম্মি করার পর এরইমধ্যে ১২ জনের শিরশ্ছেদও করেছে তারা। ইরাকের ঘটনাবলী নিয়ে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর করা নিয়মিত প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়েছে।

ইরাকি অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পক্ষ থেকে বিবৃতি দেওয়ার একদিন পরই ইউএনএইচসিআর-এর প্রতিবেদন প্রকাশ করা হলো। ইরাকি অবজারভেটরির ওই বিবৃতিতে বলা হয়েছিল, ১০০-১২০ জন আইএস সদস্য ১৯০০ বেসামরিককে জিম্মি করে রেখেছে। আইএস সদস্যরা ইরাকি নিরাপত্তা বাহিনীর আক্রমণ ঠেকাতে এসব মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করে থাকে। এছাড়া আইএস সদস্যরা জিম্মিদের মধ্য থেকে ১০ জনের শিরশ্ছেদ করেছে এবং এবং ছয়জনকে জ্যান্ত পুড়িয়েছে বলেও উল্লেখ করা হয়েছিল ওই বিবৃতিতে।

সেই বিবৃতি প্রকাশের একদিন পর বৃহস্পতিবার ইউএনএইচসিআর-এর প্রতিবেদনে বলা হয়, ‘৪ আগস্ট কিরকুকের হায়িগা এলাকার বিভিন্ন গ্রাম থেকে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত প্রায় তিন হাজার মানুষকে আইএস জিম্মি করেছে বলে খবর পাওয়া গেছে। তারা কিরকুক শহর থেকে পালাতে চেয়েছিল। জানা গেছে, জিম্মিদের মধ্যে ১২ জনকে হত্যা করা হয়েছে।’

সূত্র: ইরাকি নিউজ, রয়টার্স।

/ইউআর/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম