সিরিয়ার আলেপ্পোতে সরকারি অবরোধ ভাঙার দাবি বিদ্রোহীদের

বিদেশ ডেস্ক
০৭ আগস্ট ২০১৬, ১৯:০৬আপডেট : ০৭ আগস্ট ২০১৬, ১৯:০৬

কয়েক সপ্তাহ ধরে অবরোধ ভাঙার জন্য লড়াই করে আসছে বিদ্রোহীরাসিরিয়ার আলেপ্পো নগরীতে সরকারি অবরোধ ভেঙে ফেলার দাবি করেছে যুদ্ধরত বিদ্রোহীরা।  শনিবার রাতে বিদ্রোহীরা জানায়, তারা আলেপ্পোর পূর্বাঞ্চলে প্রবেশের একটি নতুন রুট খুলে দিয়েছে। তবে রবিবার সকাল থেকে সেখানে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

বিদ্রোহী, ইসলামপন্থী ও জিহাদিদের জোট শনিবার রাতে জানায়, তারা আলেপ্পোর পূর্বাঞ্চলে প্রবেশের একটি নতুন রুট খুলে দিয়েছে। রাস্তাটি আলেপ্পোর দক্ষিণাঞ্চলের মধ্য দিয়ে গেছে। এটি এখনও বেসামরিক নাগরিকদের ব্যবহারের জন্য বিপজ্জনক।

জোটের প্রধান রামি আব্দেল রহমান বলেন, থেমে থেমে সংঘর্ষ ও বিমান হামলা হচ্ছে। তবে এর মাত্রা সীমিত। তিনি বার্তা সংস্থা এএফপি’-কে বলেন, নতুন রাস্তাটি খুবই বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ থাকায় কোনও বোসামরিক মানুষ এখনও পূর্বাঞ্চলের এলাকাগুলো ছেড়ে যেতে পারেনি।

শনিবার আলেপ্পোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি সামরিক একাডেমির বেশ কয়েকটি ভবন দখল করে নেয় সরকার বিরোধী বিভিন্ন সংগঠন।এ অঞ্চলে প্রায় আড়াই লাখ লোক বসবাস করে। এরপর তারা উত্তর-পূর্বাঞ্চলের রামুসা জেলার দিকে অগ্রসর হয় এবং নগরীর মধ্যে থেকে দক্ষিণাঞ্চলে যুদ্ধরত বিদ্রোহী গ্রুপগুলোর সঙ্গে যুক্ত হচ্ছে।

বিদ্রোহী যোদ্ধারা আলেপ্পোয় সরকারের অবরোধ ভাঙার পর একে অপরের সঙ্গে কোলাকুলি ও উৎসব করার ফুটেজ ইন্টারনেটে পোস্ট করেছে। গত ১৭ জুলাই থেকে আলেপ্পো সরকারি বাহিনী অবরোধ করে রেখেছিল।

এএফপি’-র এক সাংবাদিক জানান, শনিবার রাতে সবজিবাহী একটি ট্রাক পূর্বাঞ্চলে প্রবেশ করেছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম অবশ্য অবরোধ ভাঙার কথা অস্বীকার করেছে। সরকারের দাবি, যুদ্ধ চলছে।

এক সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা সানা’র খবরে বলা হয়েছে, সন্ত্রাসী গোষ্ঠীগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়ছে এবং আলেপ্পোর পূর্বাঞ্চলের অবরোধ ভাঙতে পারেনি।

খবরে বলা হয়, মিত্র বাহিনীর সহযোগিতায় সিরিয়ার সেনাবাহিনী আলেপ্পোর দক্ষিণে যুদ্ধ অব্যাহত রেখেছে।

এদিকে, আলেপ্পোর দক্ষিণাঞ্চলে রবিবার সকালে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। বিদ্রোহীরা সরকারি অবরোধ ভাঙার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরই এ সংঘর্ষের খবর জানিয়েছে মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সূত্র: আল জাজিরা।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম