ফুটবলার হাকান শুকুরের বিরুদ্ধে তুর্কি সরকারের গ্রেফতারি পরোয়ানা

বিদেশ ডেস্ক
১২ আগস্ট ২০১৬, ২২:২৯আপডেট : ১২ আগস্ট ২০১৬, ২২:২৯

হাসান শুকুরতুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের চেষ্টায় জড়িত থাকার অভিযোগে সাবেক বিশ্বকাপ ফুটবলার হাকান শুকুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুর্কি সরকার।  একই সঙ্গে তার বাবা সেলমেটের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সাকারিয়া প্রদেশের প্রসিকিউটর তুরস্কে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ইস্তানবুলের পূর্বে অবস্থিত সাকারিয়া প্রদেশের প্রসিকিউটর শুকুরের বিরুদ্ধে একটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য হওয়ার অভিযোগ আনা হয়েছে। এ সংগঠনটিকে তুর্কি সরকার যুক্তরাষ্ট্রে নির্বাসিত তুর্কি ইসলামি চিন্তাবিদ ফেতুল্লাহ গুলেনের সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করে।

হাসান শুকুর ও তার পরিবার গত বছর তুর্কি ছেড়ে চলে যান। তবে তুরস্কের এনটিভি টেলিভিশনের খবরে বলা হয়েছে, শুক্রবার সাকারিয়া প্রদেশের প্রধান শহর আদাপাজারি থেকে শুকুরের বাবাকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, শুকুর এখন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তুর্কি সংবাদমাধ্যম জানিয়েছে, তাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছে।

২০০২ সালে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলে তৃতীয় স্থান অর্জন করেছিল তুরস্ক। ওই দলের অন্যতম তারকা ফুটবলার ছিলেন হাসান শুকুর। তুরস্কের জাতীয় দলের হয়ে ১১২টি ম্যাচ খেলে রেকর্ড সংখ্যক ৫১টি গোল করেছেন তিনি। ক্লাব ফুটবলে ইস্তানবুলের গ্যালাতসারের হয়ে তিনি দীর্ঘদিন খেলেছেন। এছাড়া ইতালির ইন্টার মিলানের হয়েও মাঠে নেমেছেন তিনি।

ফুটবল থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে নামেন শুকুর। ২০১১ সালে বর্তমানে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির হয়ে এমপি নির্বাচিত হন। তৎকালীন প্রধানমন্ত্রী ও বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোয়ানের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠলে ২০১৩ সালে শুকুর পদত্যাগ করেন।

গুলেনপন্থীদের পরিচালিত স্কুলগুলো বন্ধ করে দেওয়ার প্রতিবাদে সোচ্চার ছিলেন শুকুর। চলতি বছরের জুন এরদোয়ানকে সামাজিক যোগাযোগমাধ্যমে অপমানের অভিযোগে তার অনুপস্থিতে বিচার শুরু হয়।

এদিকে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাবুসোগলু শুক্রবার জানিয়েছেন, গুলেনকে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তারা ‘কিছু ইতিবাচক ইঙ্গিত পেয়েছেন’। গুলেনকে ফিরিয়ে আনার নথিপত্র তৈরি করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১৫ জুলাইয়ের ব্যর্থ সেনা অভুত্থান চেষ্টার জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক ইসলামি চিন্তাবিদ ফেতুল্লাহ গুলেনকে দায়ী করে আসছেন এরদোয়ান। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এএ/

 

 

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম