আইএসের ইউরোপ যাওয়ার রুট বিচ্ছিন্নের দাবি আরব-কুর্দি যৌথবাহিনীর

বিদেশ ডেস্ক
১৩ আগস্ট ২০১৬, ০৫:৫৯আপডেট : ১৩ আগস্ট ২০১৬, ০৬:০৬

 



মুক্ত মানবিজ শহর- ছবি- বিবিসি কথিত ইসলামিক স্টেট বাহিনীর ইউরোপ প্রবেশের পথ বিচ্ছিন্ন করে দিয়েছে বলে দাবি করেছে কুর্দি ও আরব যৌথবাহিনী।
তারা দাবি করে বলেছে, উত্তর সিরিয়ার মানবিজ শহরকে আইএসের হাত থেকে মুক্ত করা হয়েছে। খবর বিবিসির।
যৌথ বাহিনী জানায়, ৭৩ দিন যুদ্ধ চালিয়ে এ শহরটি তারা দখল এবং দুই হাজার জিম্মি নাগরিককে মুক্ত করেছে।
আইএস তুরস্ক সীমান্তবর্তী এই মানবিজ শহরটি দুই বছর আগে দখল করে নিয়েছিল। সিরিয়ার আলেপ্পো ও আইএসের রাজধানী রাক্কা যেতে এই শহরকে ব্যবহার করতে হয়।
এ বিষয়ে সিরিয়ার কুর্দি নেতা সালিহ মুসলিম সাংবাদিকদের বলেন, মানবিজ দখলের পর আইএস আর মুক্তভাবে বিচরণ করতে পারবে না এবং তারা আর ইউরোপেও পাড়ি জমাতে সক্ষম হবে না।
দ্য সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) কুর্দিশ ওয়াইপিজি মিলিশিয়া নিয়ে গঠিত। মার্কিন বিমান হামলার পর ফের তারা আইএসের স্থান দখল করে নিলো।
মুক্ত মানবিজ শহর, ছবি- বিবিসি ইউরোপিয়ান ইউনিয়নের বিদেশবিষয়ক প্রধান ফেদেরিকা মোঘেরিনি এক বিবৃতিতে বলেন, আইএস সিরিয়া, ইরাক এবং এই অঞ্চলের জন্য হুমকি হিসেবে ছিল। শুধু তাই নয়, তারা ইউরোপেও পাড়ি জমাতো।


/এবি/

আরও পড়ুন


মার্কিন ড্রোন হামলায় নিহত ব্রিটিশ জিহাদি: প্রশ্নবিদ্ধ যুক্তরাজ্যের ‘হত্যা তালিকা’

শিকাগোর পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মুসলিম নারীর মামলা

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম