ইয়েমেনে বিদ্রোহীদের সমর্থনে লাখো মানুষের সমাবেশ

বিদেশ ডেস্ক
২০ আগস্ট ২০১৬, ২৩:০৩আপডেট : ২০ আগস্ট ২০১৬, ২৩:০৩

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সমর্থনে আয়োজিত সমাবেশে লাখো মানুষের ঢল নেমেছে। শনিবার রাজধানী সানাতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশ থেকে বিদ্রোহীদের গঠিত গভর্নিং কাউন্সিলের প্রতি সমর্থন জানানো হয়েছে। সমাবেশ চলার সময়ও সৌদি নেতৃত্বাধীন জোট বিমান থেকে বোমা বর্ষণ করেছে।

সমাবেশে উপস্থিত সানাভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক হিশাম আল-ওমেইসি বিবিসিকে জানান, সমাবেশে উপস্থিতির সংখ্যা প্রায় এক লাখের মতো হবে। তিনি বলেন, সমাবেশ চলার সময় হঠাৎ আমাদের মাথার ওপর সৌদি বিমানকে চক্কর দিতে দেখা যায়। আমরা মনে করেছিলাম, হয়ত চক্কর দিয়ে, সমাবেশে উপস্থিত মানুষদের ভয় দেখিয়ে চলে যাবে। কিন্তু কিছুক্ষণ পর আচমকা বিমানগুলো থেকে বোমা বর্ষণ শুরু হয়।

হিশাম আরও বলেন, এতে মানুষ আতঙ্কে ছোটাছুটি শুরু করে। লোকজন চিৎকার শুরু করে...। কারণ সবাই ছিল সশস্ত্র। তারা একে-৪৭ রাইফেল দিয়ে গুলি শুরু করে, মেশিনগান আকাশের দিকে গোলা ছুড়তে শুরু করে।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, শহরের প্রেসিডেন্সিয়াল প্যালেস ও কয়েকটি এলাকায় সৌদি নেতৃত্বাধীন জোট এ সময় বিমান হামলা চালিয়েছে। হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি।

ইয়েমেনের মারেব প্রেস অনলাইন জানিয়েছে, আল-নাহডেইন পাহাড় থেকে জোটের বিমান উড়ে এসে প্রেসিডেন্সিয়াল প্যালেসে বোমা বর্ষণ করে।

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন জোট বিমান হামলা চালাচ্ছে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে। বিমান হামলায় ব্যাপক সংখ্যক বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় সৌদি আরব সমালোচনার মুখে পড়েছে। বৃহস্পতিবার একটি উত্তর ইয়েমেনের ৬টি হাসপাতালে বিমান হামলায় ১৯ জন নিহত হওয়ার পর সেগুলো বন্ধ করে দেয় একটি দাতব্য সংস্থা।

পৃথক ঘটনায়, যুক্তরাষ্ট্র জোটে থাকা তাদের সামরিক উপদেষ্টাদের সংখ্যা ৪৫ থেকে কমিয়ে ৫জনে নিয়ে নিয়ে এসেছে। তবে যুক্তরাষ্ট্র দাবি করেছে, বেসামরিক মানুষ নিহত হওয়ার ঘটনায় মার্কিন উপদেষ্টারা জড়িত নন।

২০১৫ সালের মার্চ মাস থেকে প্রেসিডেন্ট আবেদ্রাব্বো মনসুর হাদির পক্ষ নিয়ে বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালাচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট। সৌদি আরব তাকেই আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের প্রেসিডেন্ট মনে করে।

জাতিসংঘের মতে, এরপর থেকে প্রায় সাড়ে ছয় হাজার মানুষ নিহত হয়েছেন। যাদের বেশির ভাগ বেসামরিক মানুষ। ধারণা করা হয়, দেশটির ৮০ শতাংশ মানুষের মানবিক সহযোগিতা প্রয়োজন। বাড়ছে বাস্তুচ্যুতির ঘটনা। এতে প্রভাব পড়ছে অন্তত ২০ লাখ মানুষের জীবনে। সূত্র: বিবিসি।

/এএ/

 

সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী