সিরিয়ায় এক সপ্তাহে ৫ শতাধিক মানুষ নিহত

বিদেশ ডেস্ক
২২ আগস্ট ২০১৬, ১২:০০আপডেট : ২২ আগস্ট ২০১৬, ১২:০০

গৃহযুদ্ধ কবলিত সিরিয়ায় মাত্র এক সপ্তাহে পাঁচ শতাধিক বেসামরিক মানুষ নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশের মৃত্যু হয়েছে সিরিয়ার সরকারি বাহিনী ও রাশিয়ান বিমান হামলায়। বিদ্রোহীদের কাছে সিরীয় সরকার কিছু এলাকার নিয়ন্ত্রণ হারানোর পর হতাহতের ঘটনা বেড়ে গেছে। শনিবার এ তথ্য জানিয়েছে সিরিয়ায় তৃণমূলে কাজ করা অ্যাক্টিভিস্টদের সংগঠন লোকাল কোঅর্ডিনেশন কমিটি (এলসিসি)। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক খবরে বিষয়টি জানা গেছে।

এলসিসির দেওয়া তথ্য অনুসারে, ১৩ আগস্ট থেকে ১৯ আগস্টের মধ্যে ৫০৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯৬ জন শিশু ও ৭৩ জন নারী রয়েছেন।

এলসিসিরি দাবি, সিরিয়া ও রাশিয়ার বিমান হামলায় আলেপ্পো, ইদলিব, দামেস্ক ও হামা এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। এর মধ্যে কিছুদিন আগেও অবরুদ্ধ আলেপ্পোর উপকণ্ঠে নিহত হয়েছেন ২০৫ জন। সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ বাহিনীর অবরোধ ভাঙতে বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ ও অবরোধ ভাঙার পর বিমান থেকে বোমা হামলায় এ মৃত্যুর ঘটনা ঘটে।

এলসিসি আরও জানিয়েছে, ইদলিবে ৯৩ জন, হোমসে ৫২ জন, দামেস্কতে ৫১ জন ও ডেইর এজরে ৩৮ ও হামাতে ৩৪ জন নিহত হয়েছেন।

মানবিজে ইসলামিক স্টেট (আইএস)-এর পুঁতে রাখা মাইন বিস্ফোরণেও নিহতের খবর পাওয়া গেছে।

এলসিসির অ্যাক্টিভিস্ট মোয়াতাজ হামৌদা জানান, আসাদ সরকার বিদ্রোহীদের কাছে ভূমি হারানোর পর বেসামরিক মানুষের মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে। তিনি বলেন, আলেপ্পোতে সামরিক পরাজয়ের প্রতিক্রিয়া দেখাচ্ছে রাশিয়া। সরকারপন্থীদের বিরুদ্ধে বিদ্রোহীদের প্রবল প্রতিরোধ ও আসাদবাহিনীর অবরোধ ভেঙে সামরিক দুর্গ দখল করায় হতাশ রাশিয়া ও সিরিয়া। তারা উন্মাদের মতো ক্লাস্টার মিসাইল, সাদা ফসফরাস ও নাপাম বোমার মতো নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করছে।

আলেপ্পোর স্থানীয় সাংবাদিক ও বাসিন্দা জৌহির আল-শিমালে জানান, আবাসিক এলাকা, মসজিদ ও বিপনীবিতানগুলো হামলার শিকার হয়েছে। সূত্র: আল-জাজিরা।

/এএ/

 

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম