তুরস্কে সংঘর্ষে ২০ কুর্দি যোদ্ধা নিহত

বিদেশ ডেস্ক
০৩ অক্টোবর ২০১৬, ১৭:১০আপডেট : ০৩ অক্টোবর ২০১৬, ১৭:১০

তুরস্কে সংঘর্ষে ২০ কুর্দি যোদ্ধা নিহত তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে সংঘর্ষে সঙ্গে ২০ কুর্দি যোদ্ধা ও ২ তুর্কি সেনা নিহত হয়েছে। সোমবার তুরস্কের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিদ্রোহীরা হাক্কারি প্রদেশের পাহাড়ি ডাগলিকা এলাকায় একটি সামরিক যানে বিস্ফোরণ ঘটায়। এতে দুই সেনা নিহত ও আরেকজন আহত হন।

তুর্কি সেনাদের সঙ্গে পৃথক সংঘর্ষে ২০ কুর্দি যোদ্ধা নিহত হয়েছে। সিরনাক প্রদেশের কাছে বেউতুসেবাপ এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে এসব পিকেকে যোদ্ধা নিহত হয়। প্রাদেশিক সরকারের নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছে।

স্বায়ত্বশাসনের দাবিতে সশস্ত্র সংগ্রামরত পিকেকে-কে তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। ১৯৮৪ সালে পিকেকে সশস্ত্র সংগ্রাম শুরু করার পর থেকে এ পর্যন্ত ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের মধ্যে বেশিরভাগই কুর্দি নাগরিক। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম