খাবারে বিষ: অসুস্থ আইএস প্রধান বাগদাদি

বিদেশ ডেস্ক
০৪ অক্টোবর ২০১৬, ১১:২৮আপডেট : ০৪ অক্টোবর ২০১৬, ১১:২৮

আইএস প্রধান বাগদাদি মধ্যপ্রাচ্যভিত্তিক সশস্ত্র জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর প্রধান আবু বক আল-বাগদাদি বিষ মেশানো খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। বাগদাদির সঙ্গে তার শীর্ষ তিন সহযোগীও অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার ইরাকের একটি সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে।

ইরানি ও আরবি ভাষার বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরাকের নিনেভাহ প্রদেশে বেয়াজ জেলায় বাগদাদি ও শীর্ষ তিন আইএস নেতার মধ্যাহ্ন ভোজে বিষ মেশানো হয়। খাবার খেয়ে বাগদাদি ও তিন নেতা অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের অজ্ঞাতস্থানে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

খবরে বলা হয়, খাবারে বিষ মিশিয়ে বাগদাদি হত্যার ষড়যন্ত্রে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে আইএস জঙ্গিরা।

এর আগেও বেশ কয়েক বার বাগদাদি আহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। তাকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে।

ইরাকি সংবাদমাধ্যমে আইএসের এক শীর্ষ নেতাসহ ১৬ জঙ্গি বোমা বিস্ফোরণে নিহত হওয়ার খবর প্রকাশের পর খাবারে বিষ মিশিয়ে বাগদাদিকে হত্যার ষড়যন্ত্রের ঘটনা ঘটলো। বিস্ফোরক বেল্ট পরা অবস্থায় বৈঠকের সময় একটি বেল্টে ত্রুটির কারণে তা বিস্ফোরিত হয় বলে ইরাকি সংবাদমাধ্যম আল-সুমারিয়া জানিয়েছে। সূত্র: আউটলুক ইন্ডিয়া।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম