‘ভুল করে’ ইয়েমেনে শেষকৃত্য অনুষ্ঠানে হামলা চালায় সৌদি আরব

বিদেশ ডেস্ক
১৫ অক্টোবর ২০১৬, ২২:৫৭আপডেট : ১৫ অক্টোবর ২০১৬, ২২:৫৭

‘ভুল করে’ ইয়েমেনে শেষকৃত্য অনুষ্ঠানে হামলা চালায় সৌদি আরব ইয়েমেনে হুথি বিদ্রোহীদের একটি শেষকৃত্য অনুষ্ঠানে ‘ভুল করে’ বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সৌদি আরব নেতৃত্বাধীন জোট। সৌদি আরবের দাবি, ভুল তথ্য পেয়ে এ হামলা চালানো হয়েছিল। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

৮ অক্টোবর হুথি বিদ্রোহীদের একটি শেষকৃত্য অনুষ্ঠানে সৌদি জোটের বিমান হামলায় অন্তত ১৪০ জন নিহত হয়। দুই বছর ধরে চলমান সংঘাতে একটি হামলায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা এটি। আন্তর্জাতিকভাবে এ হামলার নিন্দা করা হয়।

হামলার পর গঠিত তদন্ত কমিটি জানিয়েছে, হামলাটি জোটের আক্রমণের সঙ্গে সাংঘর্ষিক এবং ভুল তথ্যের ওপর ভিত্তি করে হামলাটি চালানো হয়। তদন্ত কমিটি ইয়েমেনের নির্বাসিত প্রেসিডেন্টের চিফ অব স্টাফকে এ হামলার জন্য দায়ী করা হয়।

এর আগে বিদ্রোহী হুথি সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ‘সৌদি আরবই ওই হামলা চালিয়েছে।’ তবে সৌদি কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। তাদের দাবি, অন্য কেউ এই হামলা চালিয়েছে।

ইয়েমেনের বেসামরিক অনুষ্ঠানে বিমান হামলার ঘটনা নতুন কিছু নয়। এর আগে, গত বছরের সেপ্টেম্বরে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ তায়েজের মোখা শহরে একটি বিয়ের অনুষ্ঠানে সৌদি বিমান হামলায় অন্তত ১৩০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছিলেন।

উল্লেখ্য, গত বছর ইয়েমেনের শিয়া হুথি বিদ্রোহীরা দেশটির রাজধানী সানা সহ উত্তরাঞ্চলের একটা বড় অংশ দখল করে নেয়। তাদের দমনে ২০১৫ সালের ২৬ মার্চ থেকে বিমান হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। হামলার মাধ্যমে সৌদি সরকার ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহাল ও হুথি বিদ্রোহীদের নির্মূল করতে চায়।

২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরুর পর থেকে প্রায় ১০ হাজার মানুষ নিহত হয়েছেন। এর অর্ধেকেরও বেশি বেসামরিক নাগরিক। গৃহহীন হয়েছেন প্রায় ১৫ লাখ মানুষ। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক