ইয়েমেনে সৌদি জোটের ৪৮ ঘণ্টার অস্ত্রবিরতি ঘোষণা

বিদেশ ডেস্ক
১৯ নভেম্বর ২০১৬, ১৪:০৩আপডেট : ১৯ নভেম্বর ২০১৬, ১৪:০৩

ইয়েমেনে সৌদি জোটের ৪৮ ঘণ্টার অস্ত্রবিরতি ঘোষণা ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট ৪৮ ঘণ্টার অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে। শনিবার থেকে এ অস্ত্রবিরতি কার্যকর হচ্ছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে জাতিসংঘ সমর্থিত ইয়েমেন সরকারকে সহযোগিতা করছে এ জোট। সৌদি আরবের বার্তা সংস্থা এসপিএ’র ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

জোটের বিবৃতি বলা হয়, ইয়েমেনের স্থানীয় সময় শনিবার দুপুর ১২টা থেকে ৪৮ ঘণ্টার এ অস্ত্রবিরতি কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিদ্রোহীরা নতুন এ অস্ত্রবিরতি মেনে চলবে কিনা সে ব্যাপারে তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন প্রতিশ্রুতি পাওয়া যায়নি।

বিবৃতিতে আরও বলা হয়, হুথি বিদ্রোহী ও তাদের মিত্ররা অস্ত্রবিরতি চুক্তি মেনে চললে মেয়াদ আরও বাড়ানো হতে পারে। এর ফলে অবরুদ্ধ বিভিন্ন নগরীতে ত্রাণ সরবরাহ করার সুযোগ পাওয়া যাবে।

বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের প্রেসিডেন্ট আবেদ্রাবো মনসুর হাদির অনুরোধের প্রেক্ষিতে জোট এ অস্ত্রবিরতি ঘোষণা করা হয়েছে।  জোট বাহিনী এ অস্ত্রবিরতি মেনে চলবে। তবে তারা হুঁশিয়ার করে বলেছে দেশের সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুলাহ সালেহ’র অনুগত বিদ্রোহী বা সৈন্যরা কোন ধরনের সামরিক পদক্ষেপ নিলে তারা তার কড়া জবাব দেওয়া হবে।

তবে এ অস্ত্রবিরতি চলার সময় পর্যবেক্ষণ বিমান ইয়েমেনের আকাশে টহল অব্যাহত রাখবে।

উল্লেখ্য, ২০১৫ সালের পর থেকে জোট বাহিনী হাদির সরকারের অনুগত বাহিনীকে সামরিক সহযোগিতা করে আসছে। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম