আলেপ্পোর বড় অংশের দখল নিলো আসাদবাহিনী

বিদেশ ডেস্ক
২৭ নভেম্বর ২০১৬, ২০:৪৮আপডেট : ২৭ নভেম্বর ২০১৬, ২০:৪৮

আলেপ্পোর বড় অংশের দখল নিলো আসাদবাহিনী সিরিয়ার বাশার আল-আসাদের সরকারি বাহিনী বিদ্রোহীদের দখলকৃত আলেপ্পোর পূর্বাঞ্চলের একটি বড় অংশ পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। দখলের পর বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চল থেকে চার শতাধিক বেসামরিক মানুষ পালিয়ে সরকারি আশ্রয় ও নিরাপত্তা চেয়েছেন।

অ্যাক্টিভিস্টরা বলেছেন, আলেপ্পোর উত্তর-পূর্বে মাসাকেন হানানোর পুনঃনিয়ন্ত্রণ সিরিয়ার সেনাবাহিনীকে বিরোধীদের দখলকৃত অন্যান্য এলাকার নিয়ন্ত্রণের পথ সুগম করে দিতে পারে।

ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সরকারি বাহিনীর অগ্রসর হওয়ার প্রেক্ষাপটে বিদ্রোহী অধিকৃত পূর্বাঞ্চল থেকে চার শতাধিক বেসামরিক নাগরিক সরকার-নিয়ন্ত্রিত পশ্চিম আলেপ্পোর উদ্দেশে পালিয়েছেন। এসব বেসামরিক নাগরিক রাতের বেলা মাসাকেন হানানো জেলার দিকে যায় এবং সরকার-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ঢুকে পড়েন।

সংস্থার প্রধান আব্দেল রহমান বার্তা সংস্থা এএফপি’কে বলেন, সৈন্যরা এখন পূর্ব আলেপ্পোর উত্তরাঞ্চলীয় এলাকাগুলোকে দক্ষিণাঞ্চলীয় এলাকার সঙ্গে বিচ্ছিন্ন করার কাছাকাছি পর্যায়ে রয়েছে। পার্শ্ববর্তী হায়দারিয়া ও শাকুর জেলায় সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে নতুন করে লড়াই শুরু হয়েছে।

গত ১৫ নভেম্বর সরকারি বাহিনী পূর্ব আলেপ্পো পুনর্দখল অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত এনিয়ে বেসামরিক নাগরিক নিহতের সংখ্যা দাঁড়ালো ২১৯-এ। এদের মধ্যে ২৭ জন শিশুও রয়েছে।

এদিকে বিদ্রোহীরাও ইতোমধ্যে সরকার-নিয়ন্ত্রিত পশ্চিম আলেপ্পোতে রকেট হামলা জোরদার করেছে। এতে চার বেসামরিক নাগরিক নিহত ও বেশ কয়েক জন লোক আহত হয়েছেন।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, সরকারি বাহিনী শনিবার মাসাকেন হানানো জেলা দখল করে। এটি ছিল আলেপ্পোতে বিদ্রোহী অধিকৃত বৃহত্তম জেলা। এখন ওই এলাকা ‘সম্পূর্ণভাবে’ সিরীয় বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। সৈন্যরা সেখান থেকে মাইন ও বোমা অপসারণ করছে।

এ ঘটনাকে পুরো আলেপ্পো নগরী পুনর্দখলের সরকারি প্রচেষ্টার ক্ষেত্রে বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। ১৫ নভেম্বর আলেপ্পোর পূর্বাঞ্চল পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নিতে বাশার সরকার বড় ধরনের অভিযান শুরু করে। এর ফলে সেখানকার প্রায় ২ লাখ ৭৫ হাজার মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।

আলেপ্পোর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হবে সাড়ে ছয় বছরের এই যুদ্ধে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের জন্য একটি বড় ধরনের বিজয়। ২০১২ সালে বিদ্রোহীরা সর্বপ্রথম আলেপ্পোর মাসাকেন হানানোকে দখল করেছিল। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম