ইরাকে মার্কিনিরা ব্যর্থ হবে, জিজ্ঞাসাবাদকারী সিআইএ কর্মকর্তাকে বলেছিলেন সাদ্দাম

বিদেশ ডেস্ক
১৭ ডিসেম্বর ২০১৬, ১২:৫৭আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৬, ১৩:০৪
image

ইরাকে মার্কিনিরা ব্যর্থ হবে, জিজ্ঞাসাবাদকারী সিআইএ কর্মকর্তাকে বলেছিলেন সাদ্দাম ইরাক যুদ্ধের কালে মার্কিন বাহিনীর হাতে আটক হওয়ার পর ক্ষমতাচ্যুত শাসক সাদ্দাম হোসেন বলেছিলেন, তার দেশ পরিচালনা করতে গিয়ে ব্যর্থ হবে মার্কিনিরা। সাদ্দামকে প্রথম  জিজ্ঞাসাবাদকারী সিআইএ কর্মকর্তা জন নিক্সন তার নতুন একটি বইতে এই দাবি করেছেন।
নিক্সনের ওই নতুন বইয়ের নাম ‘দিব্রিফিং দ্য প্রেসিডেন্ট: দ্য ইন্টোরেগশন অব সাদ্দাম হোসেইন’।  টাইমস সাময়ীকিতে ওই বইটির একটি  বিষয়-বিবরণী ছাপা হয়েছে। সেখানে নিক্সন এইসব কথা বলেছেন।
নিক্সন লিখেছেন, “যখন আমি সাদ্দাম হোসেনকে জিজ্ঞাসাবাদ করছিলাম, তখন তিনি বলেছিলেন, ‘ইরাকে তোমাদের পতন নিশ্চিত। তোমরা শিগগির বুঝতে পারবে, ইরাক শাসন করা খুব সহজ কাজ নয়’। যখন আমি তাকে বললাম, যে আমি খুব আগ্রহী কেন আপনি এটা মনে করছেন, তখন সাদ্দাম উত্তর দিয়েছিল, ‘তোমরা ইরাকে ব্যর্থ হবে, কেননা তোমরা সেখানকার ভাষা-ইতিহাস বোঝ না। তোমরা আরবদের মনও বোঝ না’। ”
উল্লেখ্য, ইরাকি জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতাকে সঙ্গী করে দেশ পরিচালনা করতেন স্বৈরশাসক সাদ্দাম। ১৩ ডিসেম্বর ২০০৩ সালে তিনি আমেরিকান সেনাদের কাছে ধরা পড়েন। পরবর্তীতে আমেরিকা ইরাকি সরকারকে দিয়ে সাদ্দাম হোসেনের কথিত বিচার সম্পন্ন করে। সাদ্দামের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়েছিল। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ২০০৬ সালের ৩০ ডিসেম্বর ইরাকি সময় সকাল ৬.০৬ মিনিটে তার ফাঁসি কার্যকর হয়।
/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম