নেতানিয়াহুর বিরুদ্ধে ফৌজদারি তদন্তের নির্দেশ

বিদেশ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০১৬, ০৫:১৫আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৬, ০৭:৫১

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জড়িত রয়েছেন এমন দুটি অপরাধের বিষয়ে পুলিশকে ফৌজদারি তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল আভিহাই ম্যানডেলব্লিট। দেশটির বিচার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, যথাসময়ে এ তদন্তের বিস্তারিত জানানো হবে। ইসরায়েলের চ্যানেল ১০ টিভির বরাত দিয়ে এ খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ইসরায়েলের বিচার মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, নেতানিয়াহুর জড়িত থাকা ওই দুটি ঘটনার এখনও পরীক্ষা-নিরীক্ষা চলছে। ওই দুই বিষয়ে তদন্তের নির্দেশ ‘অভিযোগের নিশ্চয়তা বা অভিযোগ অস্বীকারের কোনওটিই নয়’ বলে উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে।

বিবৃতিতে বিচার মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘অ্যাটর্নি জেনারেল, পুলিশ ও আইনজীবীরা ঘনিষ্টভাবে বিষয়টি নিয়ে কাজ করছেন। যথাসময়ে ওই তদন্তের বিষয়ে সবাইকে জানানো হবে।’

জার্মানির কাছ থেকে সাবমেরিন কেনার সময় নিজের আইনজীবীকে সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছিল নেতানিয়াহুর বিরুদ্ধে। নেতানিয়াহু বরাবরই ওই ঘটনায় কোনও ধরনের অন্যায় করার কথা অস্বীকার করে আসছিলেন। এই বিষয়টি এবার তদন্ত করবে পুলিশ। তদন্তের অপর বিষয়টির কথা জানা যায়নি।

অ্যাটর্নি জেনারেলের নির্দেশের পর তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় থেকে কোনও প্রতিক্রিয়া পায়নি রয়টার্স।

চ্যানেল ১০-এর খবরে বলা হয়েছে, ঘটনার তদন্তের জন্য নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে কর্তৃত্ব দিয়েছেন অ্যাটর্নি জেনারেল। তবে ওই জিজ্ঞাসাবাদের সময় পরে নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

খবরে আরও বলা হয়, জার্মানির কাছ থেকে সাবমেরিন কেনার ঘটনা ছাড়া বাকি ঘটনাটি আরও বেশি গুরুতর এবং ওই ঘটনাটির কোনও বিবরণ এখনও জনসম্মুখে প্রকাশ করা হয়নি।

/টিআর/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম