ইয়েমেনে বিদ্রোহীদের ওপর সরকারি বাহিনীর হামলায় নিহত অন্তত ১৭

বিদেশ ডেস্ক
০৭ জানুয়ারি ২০১৭, ২০:৩৩আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ২০:৩৩

ইয়েমেনে বিদ্রোহীদের ওপর সরকারি বাহিনীর হামলায় নিহত অন্তত ১৭ ইয়েমেনের সরকার সমর্থিত বাহিনী লোহিত সাগর উপকূলে বিদ্রোহীদের কয়েকটি অবস্থানে হামলা চালালে সৃষ্ট সংঘর্ষে ৬ সেনা ও ১১ বিদ্রোহী নিহত হয়েছে। ইয়েমেন সরকার অ্যাডেনে অবস্থিত সদর দফতর থেকে সেনা পাঠানোর পর বাব আল-মাদাব প্রণালীর মাত্র ২০ কিলোমিটার দূরে উপকূলীয় জুবাব জেলায় এ হামলা
শনিবার সরকার অনুগত বাহিনীর এক কমান্ডার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, তীব্র প্রতিরোধ গড়ে তোলায় সরকার অনুগত বাহিনী বিদ্রোহীদের পিছু হটাতে ব্যর্থ হয়। সংঘর্ষে উভয় পক্ষের বহুসংখ্যক আহত হয়েছেন।

ইয়েমেন সরকার ও এর সমর্থনে সৌদি নেতৃত্বাধীন জোট ২০১৫ সালের অক্টোবরে এই প্রণালীটি বিদ্রোহীদের কাছ থেকে পুনর্দখল করে। তবে বিদ্রোহীরা এখনও ইয়েমেনের উত্তরাঞ্চলীয় লোহিত সাগর তীরবর্তী অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। সৌদি জোটের ভাষ্যমতে এটি আরব সাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য একটি হুমকি।

গত সেপ্টেম্বর ও অক্টোবরে জোটের সঙ্গে চুক্তিবদ্ধ দুটি মার্কিন যুদ্ধজাহাজ ও সংযুক্ত আরব আমিরাতের একটি জাহাজ বিদ্রোহী নিয়ন্ত্রিত ভূখণ্ড থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়।

জাতিসংঘের হিসেব অনুযায়ী, ২০১৫ সালের মার্চে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের হস্তক্ষেপের পর থেকে ইয়েমেনের সংঘর্ষে এ পর্যন্ত ৭ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।সূত্র: এএফপি।

/এএ/

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম