ইরানে ১৭ তলা ভবনে ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা

বিদেশ ডেস্ক
১৯ জানুয়ারি ২০১৭, ১৬:৪২আপডেট : ১৯ জানুয়ারি ২০১৭, ১৭:১৬

ইরানে ১৭ তলা ভবনে ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা ইরানের রাজধানী তেহরানে একটি ১৭ তলা ভবন ধসের পর সৃষ্ট অগ্নিকাণ্ডে ব্যাপক হতাহতের ঘটনার আশঙ্কা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে জানা গেছে ৩৫ জন ফায়ার সার্ভিসের কর্মীসহ অন্তত ৭৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছেন।

বার্তা সংস্থা রয়টার্সকে এ প্রত্যক্ষদর্শী অগ্নিকাণ্ডের ভয়াবহতা সম্পর্কে বলেন, ১৭ ভবনটি এমনভাবে ধসে পড়ে যা একেবারে চলচ্চিত্রের দৃশ্যের মতোই।

দক্ষিণ তেহরানে অবস্থিত প্লাসকো ভবনটি ৫০ বছর পুরনো। এর আগেও ভবনটিতে আগুন লেগেছিল।

ভবন ধসের আগেই সবাইকে সেখান থেকে বের করে আনা হয়। ভবন ধসের সময় বিশাল আকারের ধূলোর মেঘ ছড়িয়ে বিস্ফোরণের শব্দে ভবনটিতে আগুন ধরে যায়। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন। এ সময় সেখানে প্রায় ২০০ জন ফায়ার সার্ভিসের কর্মী উপস্থিত ছিলেন।

রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। ধসে পড়া ভবনটিতে কয়েকজন ফায়ার সার্ভিস কর্মী আটকা পড়েছেন। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি