বসতি গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদে ইসরায়েলে আরব ও ইহুদিদের বিক্ষোভ

বিদেশ ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৪২আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৪৪

বসতি গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদে ইসরায়েলে আরব ও ইহুদিদের বিক্ষোভ আরব বসতি গুঁড়িয়ে দেওয়া বন্ধের দাবিতে তেলআবিবের মধ্যাঞ্চলে ইসরাইলের আরব ও ইহুদিরা একসঙ্গে মিছিল করেছেন। শনিবার রাতে এ মিছিল অনুষ্ঠিত হয়। অনুমোদন প্রায় দেওয়া হয় না বলেই বিনা অনুমতিতে আরবরা ওইসব বসতি নির্মাণ করেছিলেন।

বার্তা সংস্থা এএফপি’র এক সাংবাদিক বলেন, প্রায় এক হাজার বিক্ষোভকারী মিছিলে অংশ নেন। এদের অনেকে হিব্রু ও আরবিতে ‘ইহুদি ও আরবরা ঐক্যবদ্ধ রয়েছে’ লেখা প্ল্যাকার্ড বহন করেন।

ইসরাইলের বামপন্থী বিরোধী দলী মেরেৎজ পার্টি ও প্রধানত আরব পার্টিগুলোর জোটের আইনপ্রণেতারা মিছিলটির নেতৃত্ব দেন।

ইসরাইলি আরবরা জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী সরকার ইহুদি বসতি স্থাপনকারীদের ক্ষোভ প্রশমন করতে অনুমোদনহীন আরব বসতির ওপর ধ্বংসযজ্ঞ চালানোর চেষ্টা করছে।

দখলকৃত পশ্চিম তীরের অ্যামোনা ওয়াইল্ডক্যাট আউটপোস্টের বিরুদ্ধে একটি উচ্ছেদ আদেশের প্রেক্ষিতে ইহুদিরা বিক্ষুব্ধ হয়।

গত মাসে ইসরাইলের দক্ষিণাঞ্চলে আবরদের গ্রাম উম আল-হেইরানে বিপুল সংখ্যক পুলিশ বসতি উচ্ছেদ করতে অভিযান চালায়। এ সময় বাসিন্দাদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক পুলিশ ও তার ওপর চালানো এক আরব হামলাকারী নিহত হয়।

পুলিশ জানায়, এই ঘটনায় গ্রামটির বাসিন্দা ইয়াকুব আবু আল-কাইয়ান (৫০)-কে গুলি করে হত্যা করা হয়। এর আগে তিনি তার গাড়ি নিয়ে পুলিশের গাড়িতে হামলা চালালে তাদের একজন নিহত হয়। সুত্র: এএফপি।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম