পশ্চিম মসুলের সরুগলিতে আইএসের যুদ্ধ প্রস্তুতি

বিদেশ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:৪৩আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:৪৩

মসুলের পথে এগিয়ে যাচ্ছে মার্কিন সমর্থিত সেনাবাহিনী ইসলামিক স্টেটের (আইএস) শক্ত ঘাঁটি পশ্চিম মসুলে শিগগিরই শক্তিশালী আঘাত হানা হবে বলে সেনাবাহিনীর সম্মেলনে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি। তার হুঁশিয়ারি গুরুত্বের সঙ্গেই নিয়েছে জঙ্গীগোষ্ঠীটি। সেনাবাহিনীর সঙ্গে গায়ে গায়ে লড়াই করতে সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে তারা। পশ্চিম মসুলের সরুগলিতে করিডোর ও টানেলের মাধ্যমে যুদ্ধের নেটওয়ার্ক তৈরি করছে আইএস।

বেসামরিক জনগণের মাঝে থেকেই ‍যুদ্ধ করতে পশ্চিম মসুলের গলির আনাচে কানাচে যুদ্ধক্ষেত্রের রণকৌশল সাজাচ্ছে আইএস। সেখানকার কয়েকজন বাসিন্দা জানান, জঙ্গী যোদ্ধারা বাড়িগুলোর মাঝ দিয়ে সরু পথ তৈরি করছে। সরকারি বাহিনীর নজর এড়িয়ে যুদ্ধ করতেই এ পথ বানাচ্ছে তারা। লুকিয়ে হামলা চালানোর পর পালানোর পথও হবে এটা। সরকারি দলের সৈন্যদের উপর নজরদারি রাখতেও বিভিন্ন কৌশল সাজাচ্ছে আইএস।

টাইগ্রিস নদীতে বিভক্ত শহরের পূর্ব ও পশ্চিমে দিকটি লক্ষ রাখতে উঁচু বাড়িগুলোতে বিশেষ ব্যবস্থা রাখছে তারা। স্নাইপার বিভাগকে এজন্য শক্তিশালী করছে আইএস। উুঁচ বাড়িগুলোর দেওয়ালে এজন্য ছিদ্র তৈরি করছে তারা। নাম প্রকাশ না করার শর্তে বাসিন্দাদের একজনের বরাত দিয়ে রয়টার্স জানায়, ‘তারা উঁচু বাড়িগুলোতে ছিদ্র তৈরি করছে এবং তাদের কাছে না যেতে হুমকি দিয়েছে তারা।’

চার সপ্তাহ আগে প্রথম ধাপের অভিযানে পূর্বদিক হতে শহরকে ঘিরে ফেলে যুক্তরাষ্ট্র সমর্থিত সেনাবাহিনী। তার পর থেকেই পশ্চিম মসুলের জঙ্গীরা বেশ চাপে।

/এফএইচএম/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম