‘মসুলে আটকা পড়া আইএস যোদ্ধাদের মরতে হবে’

বিদেশ ডেস্ক
১৩ মার্চ ২০১৭, ১৭:২২আপডেট : ১৩ মার্চ ২০১৭, ১৭:২২

‘মসুলে আটকা পড়া আইএস যোদ্ধাদের মরতে হবে’ ইরাকের মসুল নগরীতে ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধারা মারা পড়বে। নগরী থেকে বেরুনোর সর্বশেষ সংযোগ পথ বিচ্ছিন্ন করে দেওয়ার পর যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আইএসবিরোধী জোটের সিনিয়র মার্কিন কর্মকর্তা ব্রেট ম্যাকগার্ক এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

রবিবার বাগদাদে ম্যাকগার্ক সাংবাদিকদের বলেন, ‘কাল (শনিবার) রাতে ইরাকি বাহিনীর নাইনথ ডিভিশন মসুল থেকে বেরুনোর শেষ পথটিও বন্ধ করে দিয়েছে। এখন মসুলে যেসব আইএস জঙ্গি রয়েছে তাদের মরতে হবে। কারণ তারা আটকা পড়েছে।’

ম্যাকবার্গ বলেন, ‘আমরা কেবল মসুলে তাদের হারাতেই চাই না। একই সঙ্গে নিশ্চিত করতে চাই তাদের একজনও যেন শহরটি ছেড়ে পালাতে না পারে।’

ইরাকের কাউন্টার টেরোরিজম সার্ভিসের স্টাফ মেজর জেনারেল মান আল-সাদি বলেন, ‘এখন মসুলের পশ্চিমাঞ্চলের এক-তৃতীয়াংশের বেশি স্থান সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।’

আইএস ২০১৪ সালে ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরী মসুল দখল করে। কিন্তু মাসব্যাপী অভিযান চালিয়ে ইরাকি বাহিনী শহরটির একটি বড় অংশ পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নেয়। পূর্বাঞ্চলের পর ইরাকি বাহিনী ৫ মার্চ থেকে যুক্তরাষ্ট্রের সহায়তায় শুরু হওয়া সর্বশেষ অভিযানে আইএসকে স্থানীয় সরকারের সদর দপ্তর ও বিখ্যাত মসুল জাদুঘরসহ গোটা পশ্চিমাঞ্চল থেকে সরে যেতে বাধ্য করছে। সূত্র: এএফপি।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম